Saturday, September 12, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরজম্মু ও কাশ্মীরে ৬-৮ মাসের মধ্যে নির্বাচন : অমিত শাহ

জম্মু ও কাশ্মীরে ৬-৮ মাসের মধ্যে নির্বাচন : অমিত শাহ

আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যে অধিকৃত জম্মু ও কাশ্মীরে নির্বাচন হবে, নিউজ ১৮-এর এডিটর-ইন চিফ রাহুল যোশীকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, কেন্দ্রশাসিত অঞ্চলে সীমানা পুনর্র্নিধারণের কাজ শেষ হলে ৬-৮ মাসের মধ্যে কাশ্মীরে নির্বাচন অনুষ্ঠিত হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সম্প্রতি বলেন, নয়াদিল্লি এবং ইসলামাবাদের উচিৎ যত দ্রুত সম্ভব কাশ্মীর সমস্যার সমাধান করা। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। এটা নিয়ে আলোচনার কোনও জায়গা নেই। এটা ভারতের অংশ। ৩ ফেব্রুয়ারি সংসদে রাহুল গান্ধি কাশ্মীর ইস্যুতে চীন এবং পাকিস্তান কাছাকাছি আসা নিয়ে যে মন্তব্য করেছেন, তার বিরোধিতা করেন। তিনি বলেন, রাহুল গান্ধি ইতিহাস জানেন না। ১৯৬২ সালে কার জন্য কী ঘটেছিল, তা তার জানা নেই। তার দাবি, একমাত্র নরেন্দ্র মোদি সরকার প্রতিটি ইস্যুতে কড়া জবাব দিয়েছে চীনকে।

সাক্ষাৎকারে অমিত শাহ বলেন, মোদি সরকার দেশের প্রতিটি সীমানা সুরক্ষিত রেখেছে এবং সার্বভৌমত্ব বজায় রেখেছে, যা দৃষ্টান্ত তৈরি করেছে। যেখানে তিনি সংসদে দেশবাসীর সামনে এমন মন্তব্য করেছেন, বলা বাহুল্য সেই তিনিই সমস্ত প্রটোকল ভেঙে চীনের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাহলে তাদের সঙ্গে কী আলোচনায় আসা সম্ভব? এটা থেকে প্রমাণিত সুচিন্তিত রাজনীতিবিদদের আকাল পড়েছে। অমিত শাহ বলেন, ফেব্রুয়ারির প্রথম দিকে জম্মু কাশ্মীরের বিধানসভা কেন্দ্রগুলিকে নতুন করে সাজাতে হবে। তাতে ২ মাস মতো অতিরিক্ত সময় লাগতে পারে। সেক্ষেত্রে যে কমিশন রয়েছে, তার মেয়াদ শেষ হতে পারে মার্চের শেষে। কাশ্মীরের জন্য যে প্যানেল তৈরি করা হয়েছিল, তাতে রয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি প্রকাশ দেশাই, চিফ ইলেকশন কমিশনার সুশীল চন্দ্র, জম্মু ও কাশ্মীরের স্টেট ইলেকশন কমিশনার-সহ আরো বেশ কয়েকজন পদস্থ কর্মকর্তা। নিউজ ১৮।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + five =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য