Wednesday, April 22, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবররোজকার তাজা খবরজর্ডানি করিডোর ব্যবহার করছে ইসরায়েল, খবর প্রকাশ করায় সাংবাদিকের জেল

জর্ডানি করিডোর ব্যবহার করছে ইসরায়েল, খবর প্রকাশ করায় সাংবাদিকের জেল

ইসরায়েলকে ‘ল্যান্ড করিডোর’ ব্যবহার করতে দেওয়া নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় এক সাংবাদিককে কারাদণ্ড দিয়েছেন জর্ডানের আদালত।

জর্ডানের ওই ভূমি ব্যবহার করে ইসরায়েল পণ্য পরিবহন করে আসছে বলে প্রতিবেদনে দাবি করা হয়। ওই অনুসন্ধানী প্রতিবেদনটি প্রকাশ করায় হিবা আবু তাহা নামের ওই সাংবাদিককে জর্ডানের বিতর্কিত সাইবার ক্রাইম আইনের আওতায় সাজা দেওয়া হয়।হিবা আবু তাহার ‘পার্টনার্স ইন জেনোসাইড… জর্ডানিয়ান ক্যাপিটাল ইনভলভড ইন জেনোসাইড ইন গাজা স্ট্রিপ’ শীর্ষক প্রতিবেদনটি লেবাননি মিডিয়া আউটলেট আনাশের-এ প্রকাশিত হয়।

এতে বলা হয়, জর্ডানের কয়েকটি কোম্পানি এই ল্যান্ড করিডোর দিয়ে ইসরায়েলে পণ্যসম্ভার পরিবহন করছে।

ফেব্রুয়ারিতে জর্ডানের প্রধানমন্ত্রী বিশের খসানেহ তার দেশের মধ্য দিয়ে ইসরায়েলে কোনও ল্যান্ড রুট থাকার কথা অস্বীকার করেন। তিনি প্রতিবেদনটি ‘ভুয়া’ হিসেবে অভিহিত করেন।

তিনি আরও বলেন, জর্ডানে যাওয়া ও আসার পরিবহন রুটগুলো গত ২৫ বছরে কোনও পরিবর্তন হয়নি।

মে মাসে হিবা আবু তাহাকে গ্রেফতার করা হয়। জর্ডানি মিডিয়া কমিশন তার বিরুদ্ধে মামলা করার পর তাকে গ্রেফতার করা হয়।

তার আইনজীবী বলেছেন, তিনি এই সাজার বিরুদ্ধে আপিল করবেন।

গত বছর জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ বিতর্কিত সাইবার ক্রাইম আইনটি অনুমোদন করেন। সাংবাদিক ও রাইটস গ্রুপগুলো দাবি করছে, এটি স্বাধীনভাবে কথা বলার ওপর হামলা।

আইনটি পাস হওয়ার পর সাংবাদিক, লেখকদের সামাজিক মিডিয়ায় মতপ্রকাশের জন্যও দণ্ডিত করা হচ্ছে।

গত ৭ অক্টোবর গাজার যুদ্ধ শুরু হওয়ার পর জর্ডান সাংবাদিক ও ভিন্নমতালম্বীদের ওপর দমন অভিযান চালাচ্ছে, বিশেষ করে মার্চে আম্মানে ইসরায়েলি দূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শনের পর।

হিবা আবু তাহাকে ২০২৩ সালের আগস্টেও সংক্ষিপ্ত সময়ের জন্য আটক করা হয়েছিল। ওই সময় তিনি জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর বিরুদ্ধে একটি অনলাইন পোস্ট প্রকাশ করেছিলেন। সে সময় তাকে তিন মাসের কারাদণ্ড এবং জরিমানা করা হয়েছিল। 

সূত্র: মিডল ইস্ট আই

বিডি প্রতিদিন/একেএ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 5 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য