Wednesday, November 4, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে ও পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরজুমার খুতবায় শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিবকে অব্যাহতির তীব্র নিন্দা ও প্রতিবাদ।

জুমার খুতবায় শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিবকে অব্যাহতির তীব্র নিন্দা ও প্রতিবাদ।

ময়মনসিংহের নান্দাইল পৌরসভার বাইতুল মাহফুজ পুরাবাড়িয়া মোড় জামে মসজিদের খতিব মুফতি মুজাহিদুল ইসলামকে জুমার খুতবায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলার জেরে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ আলেম সমাজ। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে খতিবকে অবিলম্বে পূর্বের দায়িত্বে পূর্ণ মর্যাদায় পুনর্বহাল এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে সংগঠনটি।

মুফতি মুজাহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগের বরাতে সাধারণ আলেম সমাজ জানায়, মসজিদ কমিটির সভাপতি ফেরদৌস ভূঁইয়া আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। জুমার খুতবায় শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলার পর নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের সামনেই মাইকে খতিবকে তুচ্ছতাচ্ছিল্য ও অপমান করে মসজিদ থেকে অব্যাহতির ঘোষণা দেন তিনি।

সাধারণ আলেম সমাজের পক্ষ থেকে বলা হয়, জুলাই-পরবর্তী বাংলাদেশে একজন খতিবকে মসজিদের মিম্বারে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার কারণে অপমানিত হতে হবে এবং দায়িত্ব হারাতে হবে—এমন পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আলেমদের মর্যাদা, স্বাধীনভাবে খুতবা দেওয়ার অধিকার এবং মসজিদের মিম্বারের স্বাধীনতা রক্ষার প্রশ্নে তারা আপসহীন।

এ বিষয়ে নিজের প্রতিক্রিয়ায় মুফতি মুজাহিদুল ইসলাম বলেন, “আজকে আমার সঙ্গে হয়েছে, সামনে আরও দশজনের সঙ্গে হবে। আমরা আবার আগের ফ্যাসিবাদী আমলে ফিরে যাব, এটা হইতে পারে না।”

সাধারণ আলেম সমাজ জানায়, এ ঘটনায় তারা দুটি দাবি উত্থাপন করছে। প্রথমত, মসজিদ কমিটির সভাপতি ফেরদৌস ভূঁইয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রমাণিত হলে তাকে আইনের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, খতিব মুফতি মুজাহিদুল ইসলামকে অবিলম্বে তাঁর পূর্বের দায়িত্বে পূর্ণ মর্যাদা ও সম্মানের সঙ্গে পুনর্বহাল করতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশে আবারও আলেমদের কণ্ঠরোধ, মসজিদের মিম্বারে রাজনৈতিক হস্তক্ষেপ এবং খতিবদের অপমান করার সংস্কৃতি ফিরে আসতে দেওয়া হবে না। দাবি দুটি দ্রুত বাস্তবায়ন করা না হলে সাধারণ আলেম সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

— সাধারণ আলেম সমাজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen + sixteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য