সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অংশগ্রহণে ব্রাহ্মণবাড়িয়া – ৬ (বাঞ্ছারামপুর) আসনে মনোনয়ন পাওয়া জোনায়েদ সাকি তার ‘এজেন্ডা’ প্রকাশ করছেন বিভিন্ন অনলাইন প্লাটফর্মে। গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি সুকৌশলে বৈশ্বিক সমকামিতার ক্যান্সারের আমব্রেলা টার্মগুলো নিয়ে কাজ করবেন বলে ‘এজেন্ডা’ প্রকাশ করছেন।
গত ১৬ই নভেম্বর ২০২৫ তারিখে জোনায়েদ সাকি তার অফিশিয়াল ফেইসবুক পেইজে লেখেন,
“১৬ জুলাই আমাদের আবু সাঈদের আত্মদানের পরে মানুষ যে জেগে উঠেছে এবং পরবর্তীকালে যে বিরাট গণঅভ্যুত্থান হয়েছে, তাতে শ্রমিক, কৃষক, শ্রমজীবী, মেহনতি তরুণদেরই অংশগ্রহণ বেশি। নারী, পুরুষ, সকল জাতির, সকল লিঙ্গীয় পরিচয়ের মানুষরা সেখানে ছিলেন। সুতরাং তাদের ন্যায্য হিস্যা কোথায়? নারীর ন্যায্য হিস্যা কোথায়? কিংবা যেকোনো লিঙ্গীয় পরিচয়ের মানুষ, প্রত্যেকটি মানুষ যারা ক্ষমতার মধ্য দিয়ে অধস্তন থাকেন, তাদের ন্যায্য হিস্যা কোথায়? সেই হিস্যা চাওয়ার জায়গাটাই কিন্তু গণঅভ্যুত্থানের রাজনীতি। সেটা ৬৯-এ ছিল, ৭১-এও ছিল। আজকে এই ২৪-এ এসেও আমাদেরকে গণঅভ্যুত্থানের এই রাজনীতিটা সামনে আনতে হচ্ছে।”
নারীর পাশাপাশি আলাদা করে তিনি আলাদা করে ‘লিঙ্গীয় পরিচয়’ উল্লেখ করে তাদের পক্ষে কথা বলছেন। এই ‘লিঙ্গীয় পরিচয়’/’লিঙ্গ পরিচয়’/’জেন্ডার আইডেন্টিটি’ হচ্ছে এলজিবিটিকিউ এর আমব্রেলা টার্ম, যাতে ট্রান্সজেন্ডার অন্তর্ভুক্ত।

জোনায়েদ সাকি নিয়মিতই এলজিবিটি গোষ্ঠীর এই ‘লিঙ্গীয় পরিচয়’ এর পক্ষে সভা সেমিনার করে থাকেন।

গত ৮ই জানুয়ারি ২০২৬ তারিখে ইউটিউবার খালেদ মুহিউদ্দীনের সাথে একটি অনলাইন টকশোতে তিনি বলেন যে, বাংলাদেশের সকল ‘লিঙ্গীয় পরিচয়’ এর মানুষের পক্ষে তাদের এজেন্ডা।

এই অংশটুকু তিনি আলাদা করে তার অফিশিয়াল ফেইসবুক পেইজে আপলোড করেন। এ ছাড়াও তিনি গতবছর, বিশ্ববিদ্যালয় শিক্ষক খুনের হুমকিদাতা স্বঘোষিত ট্রান্সজেন্ডার সাহারা রেবিলের পক্ষে সাফাই দিতে দাঁড়িয়ে গিয়েছিলেন।
পড়ুন… খুনে ট্রান্সজেন্ডারের পক্ষে দাঁড়ানো জোনায়েদ সাকি পেলেন মনোনয়ন
এবং সেসময় পতিত স্বৈরাচার ও খুনের দণ্ড প্রাপ্ত আসামী শেখ হাসিনার একনিষ্ঠ দালাল, আরেক ট্রান্সজেন্ডার হোচিমিন ইসলাম পক্ষ নিয়েছিলো জোনায়েদ সাকি’র।
দি ‘আসর খোঁজ নিয়ে জানতে পেরেছে, বর্তমানে জোনায়েদ সাকির নির্বাচনী এলাকায় তার ব্যাপারে বিবিধ সমালোচনা চলছে মানুষের মাঝে।
এসব বিষয় নিয়ে গত ১০ই জানুয়ারি ২০২৬ তারিখ, ড. মোহাম্মদ সরোয়ার হোসেন যিনি ট্রান্সজেন্ডারদের কাছ থেকে খুনের হুমকি পেয়েছিলেন, তিনি মুসলিমদেরকে সাবধানতা অবলম্বন করতে বলেছেন ভোট দেওয়ার সময়।
