Wednesday, June 10, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরদুই বছরে গাজ্জায় ৩৩ হাজার নারী-শিশু হত্যা করেছে ইসরাইল

দুই বছরে গাজ্জায় ৩৩ হাজার নারী-শিশু হত্যা করেছে ইসরাইল

অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় দুই বছরের আগ্রাসনে কমপক্ষে ৩৩ হাজার নারী ও শিশুকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল- এমনটাই জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়। খবর টিআরটি ওয়ার্ল্ড।

বিবৃতিতে বলা হয়, গাজ্জা সরকারের মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ১২ হাজার ৫০০ নারী এবং ২০ হাজার শিশুকে হামলা চালিয়ে হত্যা করেছে ইসরাইল।

মন্ত্রণালয় জানায়, ইসরাইল ফিলিস্তিনি নারীদের বিরুদ্ধে পদ্ধতিগতভাবে গণহত্যা, বিচারবহির্ভূত হত্যা, জোরপূর্বক গুম, নির্বিচার আটক, নির্যাতন, যৌন সহিংসতা, ঘরবাড়ি ধ্বংস, জমি দখল, দখলদারদের সন্ত্রাস, খাদ্য সংকট সৃষ্টি ও ভয়ভীতি প্রদর্শনের মতো অপরাধ করছে।

তারা আরও জানায়, ফিলিস্তিনিদের, বিশেষ করে নারীদের লক্ষ্যবস্তু বানাতে ইসরাইল উন্নত নজরদারি প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার গুপ্তচর প্রযুক্তি ব্যবহার করছে।

এই পরিস্থিতিতে ইসরাইলের বেআইনি দখলদারিত্ব বন্ধে আন্তর্জাতিক চাপ বজায় রাখা, দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়ন এবং ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ, স্বাধীনতা ও অবাধ প্রত্যাবর্তনের অধিকার নিশ্চিত করা জরুরি বলে বিবৃতিতে জোর দেওয়া হয়।

ফিলিস্তিনি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজ্জায় ইসরাইলি হামলায় প্রায় ৭০ হাজার মানুষ শহীদ এবং আরও ১ লাখ ৭১ হাজার মানুষ আহত হয়েছেন। দুই বছরের আগ্রাসনে গাজ্জার বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবে, সমপ্রতি জার্মানির এক গবেষনায় জানানো হয়, গাজ্জায় ইসরাইলি আগ্রাসনে নিহতের সংখ্যা ১ লাখেরও বেশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 + ten =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য