Wednesday, June 3, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবররোজকার তাজা খবরনেতানিয়াহুকে গ্রেফতারে আবেদন: আইসিসির ওপর নিষেধাজ্ঞা আরোপে বিল পাস যুক্তরাষ্ট্রে

নেতানিয়াহুকে গ্রেফতারে আবেদন: আইসিসির ওপর নিষেধাজ্ঞা আরোপে বিল পাস যুক্তরাষ্ট্রে

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করায় আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে একটি প্রতীকী বিলে মঙ্গলবার ভোট দিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্যরা।

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ। গতকাল এ–সংক্রান্ত একটি বিলে প্রতিনিধি পরিষদের প্রায় সব রিপাবলিকান সদস্য ভোট দেন। ডেমোক্র্যাটদের এক–পঞ্চমাংশ সদস্যও বিলের পক্ষে ভোট দেন।ওই বিলে ওই গ্রেফতারি পরোয়ানা সংক্রান্ত ইস্যুতে জড়িত আইসিসি কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেওয়া, তাদের ভিসা বাতিল করা এবং যুক্তরাষ্ট্রে তাদের সম্পদ হস্তান্তরে বিধিনিষেধ আরোপের কথা বলা হয়েছে।

এই বিলকে একটি ‘বার্তা’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। যদিও খুব সম্ভবত ডেমোক্র্যাট–নিয়ন্ত্রিত সিনেটে বিলটি অনুমোদিত হবে না। তবে যদি সেখানেও অনুমোদন পেয়ে যায়, তবে প্রেসিডেন্ট জো বাইডেন তাতে ভেটো দিতে পারেন। কেননা, বাইডেন আগেই বলেছেন, তিনি দৃঢ়ভাবে ওই বিলের বিরোধিতা করেন।

গত ২০ মে আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান ইসরায়েল ও হামাসের শীর্ষ নেতাদের বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন।

করিম খান ইসরায়েলি দুই নেতা ছাড়াও হামাসের জ্যেষ্ঠ নেতা ইয়াহিয়া সিনওয়ার, মোহাম্মদ দেইফ ও ইসমাইল হানিয়ার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন। সূত্র: রয়টার্স

বিডি প্রতিদিন/একেএ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 − 5 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য