Sunday, May 31, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরপাকিস্তানের বরেণ্য আলেম মাওলানা মাসউদ উসমানীকে গুলি করে হত্যা

পাকিস্তানের বরেণ্য আলেম মাওলানা মাসউদ উসমানীকে গুলি করে হত্যা

পাকিস্তানের বরেণ্য আলেম মাওলানা মাসউদুর রহমান উসমানীর গাড়িতে অজ্ঞাত এক মোটরসাইকেল আরোহী গুলি বর্ষণ করে পালিয়ে যায়। এতে মাওলানা উসমানী নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে জিও নিউজ।


শুক্রবার রাতে দেশটির রাজধানী ইসলামাবাদের ঘোরি টাউনে এ ঘটনা ঘটে।

মাওলানা মাসউদুর রহমান উসমানী পাকিস্তানের সুন্নি উলামা কাউন্সিলের কেন্দ্রীয় উপ-সাধারণ সম্পাদক।

পুলিশ সূত্রে জানা গেছে- ঘোরি টাউনে মাওলানা উসমানীর গাড়িকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে অজ্ঞাত এক মোটরসাইকেল আরোহী। এতে তিনি ও তার গাড়ির চালক মারাত্মকভাবে আহত হন। পরে সেখান থেকে তাদেরকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে মাওলানা উসমানীকে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলশ জানিয়েছে, অভিযুক্তকে আটকের জন্য অনুসন্ধান জারি রয়েছে।

সূত্র : জিও নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve − 2 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য