Sunday, October 4, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে ও পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকযুক্তরাষ্ট্রের উপস্থিতি মধ্যপ্রাচ্যকে নিরাপত্তাহীনতা ছাড়া কিছুই দেয়নি: ইরান

যুক্তরাষ্ট্রের উপস্থিতি মধ্যপ্রাচ্যকে নিরাপত্তাহীনতা ছাড়া কিছুই দেয়নি: ইরান

ইরাকের জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান জানানোর ওপর গুরুত্বারোপ করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে তারা বলেছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক উপস্থিতি সহিংসতা, অনিরাপত্তা, বিভাজন ও সন্ত্রাসবাদ ছাড়া আর কিছুই বয়ে আনেনি।

এক বিবৃতিতে ইরাক থেকে মার্কিন ও অন্যান্য বিদেশি সেনা প্রত্যাহারকে স্বাগত জানিয়ে একে ইরাকের সার্বভৌমত্ব ও স্বাধীনতা সুসংহত করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে ইরান ।

তেহরানের দাবি, ২০০৩ সালে ‘গণবিধ্বংসী অস্ত্র’ থাকার অভিযোগে ইরাকে মার্কিন হামলার পর দুই দশকেরও বেশি সামরিক উপস্থিতিতে ব্যাপক প্রাণহানি, অবকাঠামোগত ক্ষয়ক্ষতি, পরিবেশ বিপর্যয় ও যুদ্ধাপরাধের ঘটনা ঘটে। তাদের মতে, এই পরিস্থিতি পরবর্তীতে ইরাক ও আশপাশের অঞ্চলে আইএসসহ সন্ত্রাসী গোষ্ঠীর উত্থানের পথও তৈরি করে।

ইরান একই সঙ্গে ইরাকের দখলদারিত্ব ও সন্ত্রাসবিরোধী লড়াইয়ে নিহতদের স্মরণ করে যুক্তরাষ্ট্রকে এসব কর্মকাণ্ডের জন্য জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে।

সূত্র: মেহের নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eight − seven =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য