Saturday, June 6, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeকুরআন ও হাদীসপ্রতিদিন অতীব প্রয়োজনীয় একটি হাদিস এবং ব্যাখ্যা জেনে নেই!!

প্রতিদিন অতীব প্রয়োজনীয় একটি হাদিস এবং ব্যাখ্যা জেনে নেই!!

وَعَنْ نَافِعِ بْنِ عُتْبَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَغْزُونَ جَزِيرَةَ الْعَرَبِ فَيَفْتَحُهَا اللَّهُ ثُمَّ فَارِسَ فَيَفْتَحُهَا اللَّهُ ثُمَّ تَغْزُونَ الرُّومَ فَيَفْتَحُهَا اللَّهُ ثُمَّ تَغْزُونَ الدَّجَّال فيفتحه الله» . رَوَاهُ مُسلم

رواہ مسلم (38 / 2900)، (7284) ۔
(صَحِيح)

নাফি’ ইবনু ’উতবাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন: তোমরা ’আরব উপদ্বীপে যুদ্ধ অভিযান চালাবে এবং আল্লাহ তা’আলা তোমাদেরকে তাতে বিজয়ী করবেন। অতঃপর পারস্যের বিরুদ্ধে যুদ্ধ করবে, তাতেও আল্লাহ তা’আলা তোমাদেরকে জয়যুক্ত করবেন। তারপর রূমকদের (রোমানদের) বিরুদ্ধে যুদ্ধ করবে, এটাতেও আল্লাহ তা’আলা তোমাদেরকে জয়যুক্ত করবেন। অবশেষে তোমরা দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে, তাতেও আল্লাহ তা’আলা তোমাদেরকে বিজয়ী করবেন। (মুসলিম)

সহীহ: মুসলিম ৩৮-(২৯০০), মুসনাদে আহমাদ ১৫৪১, সহীহুল জামি’ ২৯৬৯, সহীহ ইবনু হিব্বান ৬৬৭২, আল মু’জামুল কাবীর লিত্ব তবারানী ১৮০১, আল মু’জামুল আওসাত্ব ৩৬৯১।

ব্যাখ্যা : এখানে সাহাবীগণকে সম্বোধন করা হলেও এর দ্বারা সমগ্র জাতি উদ্দেশ্য নেয়া হয়েছে। অতঃপর আল্লাহ তা’আলা মুসলিমদের বিজয় দান করবেন এবং মুসলিম মিল্লাতের সাহায্যার্থে বণী ইসরাঈলদের ওপর আল্লাহর পক্ষ হতে ধ্বংস পতিত হবে। (মিরক্বাতুল মাফাতীহ)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen + twenty =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য