Sunday, April 26, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরবাংলাদেশের দুর্যোগ প্রস্তুতির উন্নতিতে ৫০০ মিলিয়নের ঋণের অনুমোদন বিশ্বব্যাংকের

বাংলাদেশের দুর্যোগ প্রস্তুতির উন্নতিতে ৫০০ মিলিয়নের ঋণের অনুমোদন বিশ্বব্যাংকের

বাংলাদেশের বন্যাপ্রবণ ১৪ জেলায় দুর্যোগ প্রস্তুতির উন্নতিতে ৫০০ মিলিয়নের ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক। এতে ১ দশমিক ২৫ মিলিয়নেরও বেশি মানুষ উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।

শুক্রবার (১৫ জুলাই) বিশ্বব্যাংক এক বিজ্ঞপ্তিতে বলেছে, অ্যাডাপটেশন অ্যান্ড ভালনারেবিলিটি রিডাকশনের স্থিতিস্থাপক অবকাঠামো প্রকল্পটি বাংলাদেশকে ৫০০টিরও বেশি বহুমুখী বন্যা আশ্রয়কেন্দ্র, যোগাযোগ ব্যবস্থা, জলবায়ু-সহনশীল মানুষদের জন্য বিভিন্ন অবকাঠামো নির্মাণের মাধ্যমে আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে সাহায্য করবে।

স্বাভাবিক সময়ে আশ্রয়কেন্দ্রগুলো প্রাথমিক বিদ্যালয় হিসেবে ব্যবহার করা হবে। যেখানে সৌরশক্তি ব্যবস্থা, পানি, স্যানিটেশন, স্বাস্থ্যবিধি এবং নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সকল সুবিধা থাকবে।

প্রকল্পটি বন্যার প্রস্তুতি ও প্রতিক্রিয়া এবং আচরণগত পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণের জন্য ভুক্তভোগী ও সরকারি সংস্থাগুলোর সক্ষমতা জোরদার করতে সহায়তা করবে।

বাংলাদেশ ও ভুটানের ব্যাপারে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন বলেছেন, সিলেটের বন্যা পরিস্থিতি জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকি অপ্রত্যাশিত ও তীব্র প্রাকৃতিক দুর্যোগের একটি স্পষ্ট বার্তা।

তিনি আরো বলেন, উপকূলীয় অঞ্চলে দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনার উন্নতির জন্য আমাদের পাঁচ দশকের দীর্ঘ অংশীদারিত্বের ভিত্তিতে এই প্রকল্পটি বাংলাদেশকে উপকূলীয় বন্যাপ্রবণ এলাকায় দুর্যোগ প্রস্তুতির উন্নতিতে সাহায্য করবে।

সূত্র : ইউএনবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six + 13 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য