Monday, June 29, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরবাংলাদেশ থেকে হজে যেতে পারবেন আরো ২৪১৫ জন

বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন আরো ২৪১৫ জন

সৌদি সরকার বাংলাদেশের জন্য হজের কোটা বৃদ্ধি করায় এ বছর আরো দুই হাজার ৪১৫ জন বাংলাদেশী হজ পালন করতে পারবেন।

বুধবার বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে সৌদি আরবের হজ কাউন্সিলে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

চিঠি অনুযায়ী, চলতি বছরের হজের জন্য সৌদি সরকারের বরাদ্দ করা আরো দুই হাজার ৪১৫ জন হজযাত্রীর বর্ধিত কোটা বাংলাদেশ গ্রহণ করেছে।

সৌদি হজ কাউন্সিলরকে সরকারি ব্যবস্থাপনায় ১১৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় বাকি দুই হাজার তিন শ’ জনের কোটা নির্ধারণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে এ বছর হজ আগামী ৮ জুলাই অনুষ্ঠিত হবে।

হজযাত্রীদের নিয়ে সৌদি আরবের জন্য ৫ জুন থেকে ফ্লাইট শুরু হয়েছে। সৌদি আরবে শেষ ফ্লাইট যাবে ৩ জুলাই। ফিরতি ফ্লাইট ১৪ জুলাই থেকে শুরু হয়ে ৪ আগস্ট শেষ হবে।

মঙ্গলবার পর্যন্ত ২৬ হাজার ৩০৯ জন হজযাত্রী সৌদি আরব গেছেন।

সূত্র : ইউএনবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine + seventeen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য