Monday, April 27, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরবিশ্বের সর্ববৃহৎ প্রতিযোগিতায় বড় পুরস্কার পেল ইরানি হাফেজ

বিশ্বের সর্ববৃহৎ প্রতিযোগিতায় বড় পুরস্কার পেল ইরানি হাফেজ

কিছুদিন আগেই শেষ হলো সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা। যেখানে বাংলাদেশের ক্ষুদে হাফেজ সালেহ আহমাদ তাকরিম প্রথম হয়েছে। এবার সৌদি আরবে অনুষ্ঠিত হলো পবিত্র কুরআন ও আজান বিষয়ক সর্ববৃহৎ প্রতিযোগিতা।

গত শুক্রবার অনুষ্ঠিত এ প্রতিযোগিতার শেষ পর্বে উভয় বিভাগে ২০ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেয়া হয়েছে। তাদের দেয়া হয়েছে ৩০ লাখ মার্কিন ডলার (১২০ কোটি সৌদি রিয়াল)। পুরস্কার তুলে দেন সৌদির জেনারেল এন্টারটেইনম্যান্ট অথোরিটির (জিইএ) মহাপরিচালক তুর্কি বিন আবদুল মুহসিন আলে শেখ।

আতর আল-কালাম আয়োজিত এই প্রতিযোগিতায় কুরআন হিফজ বিভাগে প্রথম হয়ে ৩০ লাখ সৌদি রিয়াল (৮ লাখ মার্কিন ডলার) পুরস্কার লাভ করেছে ইরানের হাফেজ ইউনুস শাহমুরাদি। দ্বিতীয় স্থান অর্জন করে ২০ লাখ সৌদি রিয়াল (পাঁচ লাখ ডলার) পুরস্কার লাভ করেছে সৌদি আরবের আবদুল আজিজ আল-ফাকিহ। তৃতীয় হয়ে ১০ লাখ সৌদি রিয়াল পুরস্কার লাভ করেছে মরক্কোর জাকারিয়া আল-জিরক।

এদিকে আজান প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে ২০ লাখ সৌদি রিয়াল (পাঁচ লাখ ডলার) পুরস্কার লাভ করে সৌদি আরবের মোহাম্মদ আল-শরিফ। এতে দ্বিতীয় হয়ে ১০ লাখ সৌদি রিয়াল লাভ করে ইন্দোনেশিয়ার জিয়াউদ্দিন বিন নিজার আলদিন। তৃতীয় হয়ে পাঁচ লাখ সৌদি রিয়াল লাভ করে রাহিফ আল-হাজ। চতুর্থ হয়ে তিন লাখ রিয়াল লাভ করে ব্রিটেনের ইবরাহিম আসাদ।

মুসলিম ওয়ার্ল্ড লিগের অংশীদারিত্বে আতর আল-কালাম প্রতিযোগিতাটি বিশ্বের সর্ববৃহৎ আয়োজন হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করে। কুরআন ও আজান বিষয়ক এ প্রতিযোগিতায় সবচেয়ে বেশিসংখ্যক দেশ থেকে প্রতিযোগীরা অংশ নেয় এবং বিজয়ীদের জন্য পুরস্কার হিসেবে ছিল সর্বোচ্চ পরিমাণ অর্থ। গত জানুয়ারি থেকে শুরু হওয়া প্রতিযোগিতায় ১৬৫টি দেশের ৫০ হাজারের বেশি প্রতিযোগী অংশ নেন। বাছাইয়ের পর বিভিন্ন দেশের ৫০ প্রতিযোগী চূড়ান্ত পর্বে অংশ নেন।

সূত্র : আরব নিউজ ও অন্যান্য

আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 + 19 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য