Thursday, June 4, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরব্যর্থতা নিয়ে পদত্যাগ করছেন ইসরাইলি সামরিক গোয়েন্দা প্রধান

ব্যর্থতা নিয়ে পদত্যাগ করছেন ইসরাইলি সামরিক গোয়েন্দা প্রধান

ইসরাইলি সামরিক গোয়েন্দা বাহিনীর প্রধান আহারন হ্যালিভা পদত্যাগ করতে যাচ্ছেন। হামাসের বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধ শেষ হওয়া মাত্র তিনি সরে যাবেন বলে জানিয়েছেন। ৭ অক্টোবর ইসরাইলে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হামলা বন্ধ করতে ব্যর্থতার দায় নিয়ে তিনি বিদায় নিচ্ছেন বলে জানিয়েছেন।


ইসরাইলি গোয়েন্দা বিভাগ ইতোমধ্যেই হ্যাভিলাকে ‘অক্ষম লোক’ হিসেবে বিবেচনা করছে। তার উত্তরসূরি কে হচ্ছেন, তা নিয়েও আলোচনা শুরু হয়ে গেছে।

হামাসের ৭ অক্টোবরের অভিযানের পর করণীয় নিয়ে ইসরাইলের সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ে যে টেলিফোন বৈঠক হয়, অজ্ঞাত কারণে হ্যাভিলাকে তাতে রাখা হয়নি। অথচ বিষয়টি তার এখতিয়ারের মধ্যেই ছিল। তাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে বাদ রাখায় বাহিনীতে তার অবস্থান নিয়ে প্রশ্নের সৃষ্টি হয়েছে।

এমন এক প্রেক্ষাপটেই তিনি সরে যাচ্ছেন।

সূত্র : জেরুসালেম পোস্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × five =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য