Friday, July 10, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবররোজকার তাজা খবরব্রিটিশ ক্রাইম এজেন্সিকে শেখ হাসিনা সরকারের দুর্নীতি তদন্তে আপসানার চিঠি

ব্রিটিশ ক্রাইম এজেন্সিকে শেখ হাসিনা সরকারের দুর্নীতি তদন্তে আপসানার চিঠি

ব্রিটিশ বাংলাদেশি এমপি আপসানা বেগম এবার সরব হয়েছেন শেখ হাসিনা সরকারের দুর্নীতির তদন্তে। ২৪ সেপ্টেম্বর তিনি ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সির ডিরেক্টর জেনারেল গ্রীম বিগারকে একটি চিঠি দিয়ে আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা সরকারের মন্ত্রী যাদের বিরুদ্ধে ব্রিটেনে অর্থ পাচারের অভিযোগ রয়েছে সেগুলো তদন্ত, ব্রিটেনে অর্জিত সম্পদ স্থগিত করা, অপরাধীদের আইনের আওতার আনার জন্য। 

তিনি চিঠিতে লিখেন, গত ৫ আগস্টের আগে শত শত ছাত্র ও সাধারণ মানুষকে হত্যা করে ছাত্রদের বিক্ষোভের মুখে ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে পালান শেখ হাসিনা।চিঠিতে শেখ হাসিনা সরকারের দুর্নীতি নিয়ে ব্রিটিশ গণমাধ্যম ফাইনান্সিয়াল টাইমস, কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার তথ্যের সূত্র দিয়ে বলেন, শেখ হাসিনা সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের বিষয়ে অভিযোগ উঠেছে অবৈধভাবে অর্থ পাচার করে ব্রিটেনে ১৫০ মিলিয়ন পাউন্ডের সম্পদ অর্জন করার। ব্রিটিশ ল্যান্ড রেজিস্টির তথ্য বলছে- সাইফুজ্জামান চৌধুরী ২৮০টি প্রপার্টি কিনেছেন। আপসানা বেগম লিখেন, খুব দুঃখজনকভাবে ৭১ বাড়ির সন্ধান পাওয়া গেছে শুধু আমার নির্বাচনী এলাকা পপলার ও লাইমহাউজে। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন এই বিষয়ে তদন্ত করছে। ব্রিটিশ সরকারও প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশকে পূর্ণ সহায়তা করার।

আপসানা বেগম চিঠির শেষাংশে লিখেন, ব্রিটেন যদি বাংলাদেশের দুর্নীতিবাজদের চিহ্নিত করতে না পারে তাহলে ব্রিটেনের মান সম্মান আন্তর্জাতিকভাবে ক্ষুন্ন হবে।

বিডি প্রতিদিন/আরাফাত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × five =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য