Friday, July 24, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরমাদক কারবারির অভিযোগে ৫০ জনের শিরশ্ছেদ করবে সৌদি

মাদক কারবারির অভিযোগে ৫০ জনের শিরশ্ছেদ করবে সৌদি

যে কোনো সময় মাদক চোরাচালানের অভিযোগে অভিযুক্ত আফ্রিকার ইথিওপিয়া ও সোমালিয়ার ৫০ নাগরিকের শিরশ্ছেদ করবে সৌদি আরব।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিডেল ইস্ট আই।

এই ব্যক্তিদের আত্মীয়-স্বজনরা জানিয়েছেন, যে কোনো সময় তাদের শিরশ্ছেদ করা শুরু হবে। এ প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে।

নাম গোপন রাখার শর্তে এক বন্দি সংবাদমাধ্যম মিডেল ইস্ট আইকে বলেছেন, তারা আমাদের শেষ বিদায় জানাতে বলেছে। আমাদের বলা হয়, ঈদুল আজহার পর দণ্ড কার্যকর শুরু হবে। যা এখন শুরু হয়ে গেছে।

এসব দণ্ডিত ব্যক্তির একটি তালিকা পেয়েছে। যার মধ্যে ৪৩ জন ইথিওপিয়ার আর ১৩ জন সোমালিয়ার নাগরিক। এদের মধ্যে ছয়জনকে গত ছয়মাসের মধ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আবার অনেকে দীর্ঘদিন ধরে আটকে আছেন।

আফ্রিকার এসব নাগরিক ইয়েমেন সীমান্তবর্তী নাজিরান কারাগারে বন্দি আছেন। বন্দিদের কয়েকজন জানিয়েছেন, তাদের কয়েক সপ্তাহ আগে জানানো হয়, দ্রুতই তাদের মৃত্যুদণ্ড কার্যকর হবে। আর সৌদিতে সাধারণত শিরশ্ছেদের মাধ্যমে দণ্ড কার্যকর হয়।

গত বছর সৌদিতে ৩০০ জনেরও বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর হয়। যা পুরো বিশ্বের মধ্যে সর্বোচ্চ ছিল।

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − six =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য