Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরমালিতে শান্তিরক্ষী বাহিনীর ক্যাম্পে হামলা, বহু হতাহতের শঙ্কা

মালিতে শান্তিরক্ষী বাহিনীর ক্যাম্পে হামলা, বহু হতাহতের শঙ্কা

পশ্চিম আফ্রিকার রাষ্ট্র মালিতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর একটি ক্যাম্পে ভয়াবহ আত্মঘাতী হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।

হামলায় অন্তত ২০ জন হতাহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে মালির দোয়েঞ্জা সার্কেলের অন্তর্গত কেরেনা এলাকায় টোগো’র শান্তিরক্ষীদের অস্থায়ী ক্যাম্পে এ আত্মঘাতী হামলা চালানো হয়।

সূত্র জানিয়েছে, হামলায় দুটি ট্রাক সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। অন্তত ২০ জন মারাত্মক আহত হয়েছেন। তাদেরকে হেলিকপ্টারে ইভাকুয়েট করে চিকিৎসা দেওয়া হচ্ছে। বেশ কয়েকজনের নিহতের আশঙ্কা রয়েছে।

জানা গেছে, দু’জন আত্মঘাতী বোমা হামলাকারী একটি ট্রাকে বিপুল পরিমাণ এক্সপ্লোসিভ (বিস্ফোরক) নিয়ে দ্রুত গতিতে ক্যাম্পের ওপর হামলা করে। এ ঘটনায় হামলাকারী দুজনই নিহত হয়েছেন। 

উল্লেখ্য, বর্তমানে মালির দোয়েঞ্জা এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করছে। ওই অপারেশনে অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশের শান্তিরক্ষীরাও অংশ নিচ্ছে।

পিডিএসও/এসএমএস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen − thirteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য