Saturday, June 6, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরমিনা গমনের মধ্যদিয়ে পবিত্র হজের মূলপর্ব শুরু হতে যাচ্ছে আজ

মিনা গমনের মধ্যদিয়ে পবিত্র হজের মূলপর্ব শুরু হতে যাচ্ছে আজ

সৌদি আরবে আজ ইয়াউমুত তারবিয়া বা ৮ জিলহজ। মিনা গমনের মধ্যদিয়ে আজ থেকে শুরু হচ্ছে পবিত্র হজের মূলপর্ব।

হজ পালনের নিয়ম অনুসারে ৮ জিলহজ ইহরাম বেঁধে কিংবা ইহরাম অবস্থায় মিনা গমনের মধ্যদিয়ে হাজ্বিগণ হজের মূলপর্বের ইবাদাত শুরু করেন। আদায় করেন যোহর, আছর, মাগরিব, এশা ও ফজরের নামাজ।

মাগরিবের নামাজ আদায়ের পূর্বে সূর্য অস্ত যাওয়ার মধ্যদিয়ে প্রবেশ ঘটে ৯ জিলহজের। নিয়ম অনুসারে ৯ জিলহজের রাত্রিটি হাজ্বিদের মিনার খোলা মাঠে কাটাতে হয়। মিনা পরিণত হয় হাজ্বিদের তাবুর শহরে।

এসব ছাড়া এদিনের বিশেষ কোনো আমল নেই। তবে এদিন বেশি বেশি জিকির ও এস্তেগফারের পাশাপাশি তালবিয়া (লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক….) পাঠ করা ও বিশ্রাম নেওয়া মুস্তাহাব।

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − 11 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য