Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরযারা উদ্ধত তারা ২৪১ আসনে থেমে যায়: বিজেপিকে লক্ষ্য করে আরএসএস নেতা

যারা উদ্ধত তারা ২৪১ আসনে থেমে যায়: বিজেপিকে লক্ষ্য করে আরএসএস নেতা

ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) আরেক নেতা বিজেপির কড়া সমালোচনা করলেন। ইন্দ্রেস কুমার নামের ওই নেতা গতকাল বৃহস্পতিবার ক্ষমতাসীন বিজেপিকে ‘উদ্ধত’ বলে অভিহিত করেছেন। অন্যদিকে তিনি বিরোধী ইন্ডিয়া জোটকে ‘রামবিরোধী’ বলে উল্লেখ করেছেন।

ভারতের রাজস্থান রাজ্যের জয়পুর শহরের কাছে কানোটায় ‘রামরথ অযোধ্যা যাত্রা দর্শন পুজান সমারোহ’ অনুষ্ঠানে আরএসএসের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইন্দ্রেস বিজেপির নাম সরাসরি উল্লেখ না করে বলেন, এবারের নির্বাচনে তাদের আচরণের প্রতিফলন দেখা গেছে।

লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপির ফলাফলের দিকে ইঙ্গিত করে ইন্দ্রেস বলেন, যে দল ভক্তি দেখায়, কিন্তু কাজেকর্মে উদ্ধত হয়ে ওঠে, তারা ২৪১ আসনেই থেমে যায়। তবে এরপরও তারা সবচেয়ে বড় দল হিসেবে আবির্ভূত হয়েছে।

একইসঙ্গে ইন্ডিয়া জোটের দিকে ইঙ্গিত করে আরএসএসের এই নেতা বলেন, ‘রামের প্রতি যাদের বিশ্বাস নেই, তারা ২৩৪ আসনে থেমে গেছে।’

ইন্দ্রিস বলেন, গণতন্ত্রে রাম রাজ্যের ‘বিধান’ দেখুন। যারা রামকে ভক্তি করে, কিন্তু ধীরে ধীরে উদ্ধত হয়ে ওঠে, সেই দল হয়তো বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে। তবে ঈশ্বর তাদের ঔদ্ধত্যের কারণে ভোট ও ক্ষমতার জায়গায় তাদের একটা পর্যায়ে নিয়ে থামিয়ে দিয়েছেন।

আরএসএস নেতা বলেন, যারা রামের পূজা করে, তাদের বিনয়ী হতে হবে। যারা রামকে অস্বীকার করে, ঈশ্বর নিজেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।

আরএসএসের নেতা মোহন ভগবত কিছু দিন আগে বিজেপি নিয়ে মন্তব্য করার পর গতকাল এমন কথা বললেন আরএএসের নির্বাহী কমিটির এই সদস্য। মোহন ভগবত বলেছিলেন, সত্যিকারের ‘সেবক’ উদ্ধত হতে পারেন না এবং তিনি ‘মর্যাদার’ সঙ্গে জনগণের সেবা করে থাকেন।

গণমাধ্যমের খবর অনুযায়ী, আরএসএস প্রধান মোহন ভগবত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলেছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 + nine =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য