Monday, April 27, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরলঞ্চে অগ্নিকাণ্ডে সৌদি বাদশাহ ও যুবরাজের সমবেদনা

লঞ্চে অগ্নিকাণ্ডে সৌদি বাদশাহ ও যুবরাজের সমবেদনা

বাংলাদেশের বরগুনা জেলার লঞ্চ দুর্ঘটনায় শোক জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল হামিদের কাছে পাঠানো এক বার্তায় দুর্ঘটনায় হতাহতদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সৌদি বার্তা সংস্থা এ তথ্য জানায়।

আরব নিউজের খবরে জানা যায়, শোক বার্তায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করে সৌদি বাদশাহ বলেন, ‘বাংলাদেশের দক্ষিণাঞ্চলের নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডের খবর জানতে পেরেছি। মহামান্য রাষ্ট্রপতি, নিহতদের পরিবার ও সব বাংলাদেশির কাছে আমাদের গভীর সমবেদনা জানাচ্ছি।

গত শুক্রবার (২৪ ডিসেম্বর) রাত ৩টায় দক্ষিণাঞ্চলীয় সুগন্ধা নদীর গাবখান ধানসিঁড়ি এলাকায় ঢাকা থেকে বরগুনাগামী লঞ্চটিতে অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় ঘুমন্ত যাত্রীদের অন্তত ৪১ জন নিহত হন এবং শতাধিক আহত হন। এতে আরো অনেক মানুষ নিহত হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 − 5 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য