Friday, July 24, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকশুধু নিন্দা-বিবৃতি ফিলিস্তিনকে স্বাধীন করবে না, বাস্তব পদক্ষেপ নিতে হবে: আনোয়ার ইব্রাহিম

শুধু নিন্দা-বিবৃতি ফিলিস্তিনকে স্বাধীন করবে না, বাস্তব পদক্ষেপ নিতে হবে: আনোয়ার ইব্রাহিম

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্নের আহ্বান জনিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

তিনি বলেন, “নিন্দা রকেট থামাবে না। বিবৃতিগুলো প্যালেস্টাইনকে মুক্তি দেবে না। শক্তিশালী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে। কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে, এবং বাণিজ্যিক সম্পর্কও।

দোহায় ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) ও আরব লীগের জরুরি যৌথ শীর্ষ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

কাতারে ইসরাইলি হামলাকে কড়াভাবে নিন্দা করে এটিকে “অবিবেচনাপূর্ণ উস্কানি” হিসেবে অভিহিত করেছেন আনোয়ার ইব্রাহিম।

তিনি গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জন্য সমর্থনের আহ্বান জানিয়ে বলেন, নৌবহরটি গাজ্জায় পৌঁছাতে সবরকম প্রচেষ্টা করা উচিত।

সূত্র: মিডল ইস্ট মনিটোর

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 2 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য