Wednesday, April 22, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসমুদ্রে তলিয়ে যাচ্ছে জাকার্তা, রাজধানী সরাচ্ছে ইন্দোনেশিয়া

সমুদ্রে তলিয়ে যাচ্ছে জাকার্তা, রাজধানী সরাচ্ছে ইন্দোনেশিয়া

সমুদ্রে তলিয়ে যাচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। তাই দেশের অন্যত্র রাজধানী সরিয়ে ফেলার তোড়জোড় শুরু করেছে ওই দেশের প্রশাসন। ২০২৪ সালের ১৭ অগস্ট ইন্দোনেশিয়ার স্বাধীনতা দিবসের দিনই নতুন রাজধানীর উদ্বোধন হতে পারে।

ওই দেশের প্রশাসন সূত্রে জানা যায়, জাকার্তা থেকে ২ হাজার কিলোমিটার দূরে বোর্নিওতে তৈরি হচ্ছে দেশের নতুন রাজধানী। ইতোমধ্যেই পরিকাঠামো নির্মাণের কাজ অর্ধেক হয়েছে। তবে পুরো কাজ ২০৪৫ সালের অগস্টে শেষ হবে।

ইন্দোনেশিয়ার বর্তমান রাজধানী বিশ্বের জনবহুল শহরগুলোর একটি। শহরে দূষণের মাত্রাও বিপজ্জনক। এছাড়া মাটি থেকে যথেচ্ছ হারে ভূগর্ভস্থ জল তুলে নেয়ার কারণে বসে যাচ্ছে শহরটি। আশঙ্কা করা হচ্ছে ২০৫০ সালের মধ্যে শহরের এক-তৃতীয়াংশ জাভা সাগরের তলায় চলে যেতে পারে।

ইতোমধ্যেই বোর্নিওতে পরিকাঠামো নির্মাণের কাজ শুরু হয়েছে। প্রাথমিকভাবে দেশের আমলাদের থাকার বন্দোবস্ত করা হচ্ছে সেখানে। নিরাপত্তার কারণে সবাইকে নতুন শহরে ঢুকতে দেয়া হচ্ছে না। কেবল সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) একটি প্রতিনিধি দল সেখানে যাওয়ার অনুমতি পেয়েছে।

ইন্দোনেশিয়া প্রশাসন সূত্রে জানা যায়, নতুন শহরের মাঝে অন্তত ৬০ শতাংশ অঞ্চল জুড়ে ঘন বনাঞ্চল থাকবে। দেশের প্রেসিডেন্ট জোকো উইডোডোর ইচ্ছা, নতুন রাজধানীর নাম হোক ‘নুসানতারা’। তবে পরিবেশবিদদের আশঙ্কা, বোর্নিওর ঘন বনাঞ্চলের মাঝে রাজধানী স্থানান্তরিত করার ফলে অনেক গাছ কাটা পড়বে। বিপদের মুখে পড়বে বেশ কিছু বনজীবী উপজাতি গোষ্ঠী।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × four =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য