Tuesday, April 28, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরবাংলাদেশে থাকা নাগরিকদের নিরাপত্তায় সউদী রাষ্ট্রদূতের সন্তোষ

বাংলাদেশে থাকা নাগরিকদের নিরাপত্তায় সউদী রাষ্ট্রদূতের সন্তোষ

আইজিপি ড. বেনজীর আহমেদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সউদী আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আলদুহাইলান সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকার রোববার পুলিশ সদরদফতরে আইজিপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সউদী রাষ্ট্রদূত। পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান এ তথ্য জানান।তিনি জানান, আইজিপি রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ও সউদী আরবের মধ্যে বিরাজমান দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। তারা উভয়ে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন। রাষ্ট্রদূত বাংলাদেশে বসবাসকারী সউদী নাগরিকদের নিরাপত্তায় সন্তোষ প্রকাশ করেন ও আইজিপিকে ধন্যবাদ জানান। সাক্ষাৎকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine − 4 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য