Sunday, April 26, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআফগানিস্তান ইস্যুতে ওআইসির বিশেষ অধিবেশন হবে পাকিস্তানে

আফগানিস্তান ইস্যুতে ওআইসির বিশেষ অধিবেশন হবে পাকিস্তানে

আফগানিস্তান ইস্যুতে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) বিশেষ অধিবেশন আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। রোববার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ওআইসির এ বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে। ওআইসির এ বিশেষ অধিবেশনে আফগানিস্তানের বর্তমান মানবিক সঙ্কট নিয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছে তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাক।

ওআইসির এ বিশেষ অধিবেশন আহ্বান করেছে সংস্থাটির বর্তমান সভাপতি দেশ সৌদি আরব। এ বিশেষ অধিবেশনে সংস্থাটির সদস্য ও পর্যবেক্ষক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত থাকবেন।

ওআইসির এ অধিবেশনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে জাতিসঙ্ঘ, বিভিন্ন আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান ও অন্যান্য সংস্থার প্রতিনিধিদের। ওআইসির সদস্য নয় কিন্তু এ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে এমন দেশগুলো হলো, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, রাশিয়া, জার্মানি, ইতালি ও জাপান। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদেরও এ অধিবেশনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

ওআইসির এ অধিবেশনে আফগান প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির মুত্তাকি। তারা আফগানিস্তানের পক্ষ হয়ে এ অধিবেশনে যোগ দিবেন বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।

পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে আরো বলা হয়েছে, আফগানিস্তানের মানবিক বিপর্যয়ের প্রেক্ষিতে এ অধিবেশন আহ্বান করা হয়েছে।

সূত্র : ইয়েনি শাফাক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 1 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য