Wednesday, April 22, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeবিবিধউড়োজাহাজ এবং জাহাজে কেন বজ্রপাত আঘাত করে না

উড়োজাহাজ এবং জাহাজে কেন বজ্রপাত আঘাত করে না

উড়োজাহাজ এবং জাহাজের ইলেকট্রিক্যাল আর্থিং কিভাবে করা হয়?

কিভাবে ভূমি থেকে ৩৫০০০ ফুট উপরে বা সুগভীর সাগরে ইলেকট্রিক্যাল আর্থিং সুরক্ষা ব্যবস্থা করা থাকে সে নিয়েই আজকের আলোচনা।

একটা কথা জেনে রাখা ভাল, আর্থিং বা গ্রাউন্ডিং যে সর্বদাই ভূমিতে আবদ্ধ থাকবে এই কথাটির কোন ভিত্তি নেই। নাম শুনেই আমরা অনেকে অনুমান করে থাকি যে, আর্থিং তারটি ভূমিতে সংযুক্ত থাকবে। এটি মূলত সেই বৈদ্যুতিক ক্যাবলকে নির্দেশ করছে যার রোধ বা ইম্পিড্যান্স খুবই নগণ্য। প্রায় শূন্যের কাছাকাছি যেন শর্ট সার্কিট ফল্ট দেখা দিলেই অতিরিক্ত কারেন্ট প্রবাহ এই অল্প রোধবিশিষ্ট ক্যাবলের মধ্য দিয়ে চলে যেতে পারে। এটিকে অতিরিক্ত কারেন্টের জন্য একটি শর্টকাট পথ বলা যেতে পারে। তাই বুঝতেই পারছেন এই সিস্টেম কতটা জরুরি। এই সিস্টেম ব্যতীত আপনার ব্যবহৃত ডিভাইসটি পুড়ে ফ্রাই হয়ে যেতে পারে অথবা আপনি তড়িতাহত হতে পারেন।

কথা না বাড়িয়ে সরাসরি মূল পয়েন্টে আসা যাক। উড়োজাহাজের ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক সিস্টেম মূলত উড়োজাহাজের মেটাল বডির মাধ্যমেই আর্থ করা হয়ে থাকে। উড়োজাহাজ ম্যানুফেকচারিং কোম্পানিগুলো সাধারণত এলুমিনিয়াম দিয়ে উড়োজাহাজের মেটাল সারফেস তৈরি করে থাকে। আর আমরা জানি, এলুমিনিয়ামের বিদ্যুৎ পরিবাহিতা অনেক বেশি। যখন উড়োজাহাজের ইলেকট্রিক্যাল প্যানেলে কোন ফল্ট হবে তখন অতিরিক্ত কারেন্ট উড়োজাহাজের মেটাল বডিতে পৌঁছে যায় এবং ইলেকট্রিক্যাল সিস্টেমটি সুরক্ষিত থাকে। অধিকাংশ উড়োজাহাজে স্ট্যাটিক ডিসচার্জার বা স্ট্যাটিক উইক ডিজাইন করা থাকে যা অতিরিক্ত ইলেকট্রিক্যাল চার্জকে মুক্ত বাতাসে ডিসচার্জ করতে পারে।

উড়োজাহাজের আর্থিং সিস্টেমকে আরো ভালভাবে বোঝার জন্য আপনি উড়োজাহাজের উপর বজ্রপাতের ঘটনাকে কল্পনা করতে পারেন। মনে করুন, আপনি মেঘাচ্ছন্ন দিনে প্লেনে করে দুবাই যাচ্ছেন। হুট করে উড়োজাহাজের উপর বজ্রপাত পতিত হল। বজ্রপাত হতেই পারে। বিভিন্ন কোম্পানির প্লেনের পাইলটদের ভাষ্যমতে প্রতি তিন হাজার ঘন্টায় একবার বজ্রপাত হবেই। তাহলে এখন উপায় কি? বজ্রপাত হলেও আপনি শুধু আলো আর শব্দ হয়ত বুঝতে পারবেন কিন্তু আপনি এবং আপনার সহযাত্রীদের কোন ভয়ের কারণ নেই। কারণ প্লেনের ইলেকট্রিক্যাল সিস্টেমটি তখনও থাকবে সুরক্ষিত। বজ্রপাতের ফলে অতিরিক্ত চার্জ প্লেনের মেটাল বডি লুফে নিবে এবং স্ট্যাটিক ডিসচার্জারের মাধ্যমে তা পরিবেশে ডিসচার্জ করবে।

আশা করি উড়োজাহাজের ক্ষেত্রে আর্থিং এর ব্যাপারটি এখন অনেকটাই ক্লিয়ার। এবার তাহলে জাহাজের ক্ষেত্রে কি হবে? এক্ষেত্রেও কি একই সিস্টেম প্রযোজ্য হবে? হ্যা, এক্ষেত্রেও অনেকটা এক রকম। সাধারণত জাহাজের “হাল” হল একটি উত্তম মেটাল বডি। অনেকেই হয়ত “হাল” শব্দটির সাথে পরিচিত নয়। ”হাল” হল জাহাজের বাহ্যিক কাঠামো যা ওয়াটার সারফেসে ভাসতে থাকে।

জাহাজ ম্যানুফেকচারিং কোম্পানিগুলো এই ”হাল” এলুমিনিয়াম বা লোহার মাধ্যমে তৈরি করে। সাধারণত জাহাজের ইলেকট্রিক্যাল প্যানেল, রেডিও ও ইলেকট্রনিক সিস্টেমের অতিরিক্ত কারেন্ট এই হাল নামক অংশটি লুফে নেয় এবং সমুদ্রের পানিতে ডিসচার্জ করে। কারণ আমরা জানি, সমুদ্রের লবণাক্ত পানি বিদ্যুৎ পরিবাহী। তাই এক্ষেত্রে সমুদ্রের পানি পরিবাহীর ন্যায় কাজ করবে।

এভাবেই মূলত জাহাজ এবং উড়োজাহাজের আর্থিং সিস্টেম ডেভেলাপ করা থাকে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 + 12 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য