Wednesday, July 1, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরগাজা যুদ্ধে অন্তত ৬৭ সাংবাদিক নিহত হয়েছে

গাজা যুদ্ধে অন্তত ৬৭ সাংবাদিক নিহত হয়েছে

ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধে অন্তত ৬৭ সাংবাদিক নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস। শনিবার (২৫ নভেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ৬৭ জন সাংবাদিক নিহত হয়েছে। তারা নিজেদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে নিহত সাংবাদিকদের নাম ও ছবি প্রকাশ করেছে। নিহত সাংবাদিকদের তারা ‘সত্যের শহীদ’ বলে অভিহিত করেছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, নিহতদের মধ্যে সাতজন নারী সাংবাদিকও রয়েছেন।

এদিকে, প্রিজনার্স অ্যান্ড এক্স-প্রিজনারস অ্যাফেয়ার্স কমিশনের প্রধান কাদ্দৌরা ফারেস বলেছেন, বন্দীদের দ্বিতীয় ব্যাচ কোথায় ছেড়ে দেয়া হবে, তা এখনো স্পষ্ট নয়।

তিনি আরো বলেন, ইসরাইলি কর্তৃপক্ষ যুদ্ধবিরতি চুক্তির ধারাগুলো মেনে চলেনি। তারা বন্দীদের কতদিন পর মুক্তি দেবে, সে বিষয়েও কিছু স্পষ্ট করেনি।

এ সময় তিনি চুক্তির ধারা মেনে বন্দীদের মুক্তি দেয়ার আহ্বান জানান।

ফারেস বলেন, ইসরাইল গাজা থেকে বন্দী করা ফিলিস্তিনিদের তথ্য দিতে অস্বীকার করেছে। তাই বন্দীদের বিষয়ে তিনি ইসরাইলি কর্তৃপক্ষকে দায়ী করেন।

সূত্র : আলজাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 + 7 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য