Sunday, April 26, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরউম্মাহ খবরহজের জন্য প্রবাসী ও নিজ দেশের নাগরিকদের সুখবর দিল সৌদি আরব

হজের জন্য প্রবাসী ও নিজ দেশের নাগরিকদের সুখবর দিল সৌদি আরব

প্রবাসী ও নিজ দেশের নাগরিকদের জন্য হজের নিবন্ধন প্রক্রিয়া শুরু করেছে সৌদি আরব। অভ্যন্তরীণ হাজি, নাগরিক এবং প্রবাসীদের জন্য দেশটির হজ ও উমরাহ মন্ত্রণালয় ইলেকট্রনিক পদ্ধতি ব্যবহার করছে।

রোববার (১১ ফেব্রুয়ারি) থেকে এ প্রক্রিয়া শুরু হয়েছে। খবর গালফ নিউজের।

প্রতিবেদনে বলা হয়েছে, হজ ও উমরাহ মন্ত্রণালয় হজের নিবন্ধন প্রক্রিয়া নিজেদের ওয়েবসাইট ও নুসুক অ্যাপের মাধ্যমে চূড়ান্ত করেছে। এর মাধ্যমে খুব সহজেই হজের নিবন্ধন করা যাবে। এ ছাড়া এবার অভ্যন্তরীণ হাজি— নিজ নাগরিক ও প্রবাসীদের জন্য হজের খরচ কমানো হয়েছে।

এবার অভ্যন্তরীণ হাজিদের জন্য চারটি প্যাকেজ থাকবে। যার মধ্যে একটি হলো ‘কম খরচের’ প্যাকেজ। এবার এই প্যাকেজটির মূল্য কমিয়ে করা হয়েছে ৩ হাজার ১৪৫ সৌদি রিয়াল। যা বাংলাদেশি অর্থে ৯২ হাজার টাকা।

এ ছাড়া পবিত্র স্থানগুলোতে আল মাসেয়ার ট্রেন সার্ভিসের ভাড়া ৪০০ রিয়াল থেকে ৩০০ রিয়াল করা হয়েছে বলেও জানা গেছে। তবে এ বিষয়টি এখনো নিশ্চিত করেনি হজ ও উমরাহ মন্ত্রণালয়।

২০১০ সালে হাজিদের পরিবহণের জন্য আল মাসেয়ার ট্রেন সার্ভিস চালু করা হয়। এই সার্ভিসের ট্রেনগুলো মিনা, আরাফাত এবং মুজদালিফাহর ৯টি স্টেশনের মধ্যে চলাচল করে। শাটল ট্রেন সার্ভিসের মাধ্যমে পবিত্র নগরী মক্কার সঙ্গে সৌদির অন্যান্য অঞ্চলকে সংযুক্ত করা হয়েছে। এ রুটের সর্বশেষ স্টেশনটি মিনার জামারাত ব্রিজের কাছে অবস্থিত।

SourceJugantor

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 − 5 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য