Saturday, May 30, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরব্যবসায় এগিয়ে আসছেন আলেমরা, নেতৃত্ব ও ব্যবস্থাপনায় কওমি উদ্যোক্তা

ব্যবসায় এগিয়ে আসছেন আলেমরা, নেতৃত্ব ও ব্যবস্থাপনায় কওমি উদ্যোক্তা

দেশে আলেমদের বড় একটি অংশে ব্যবসায় যুক্ত হচ্ছেন। কেউ কেউ গত দুই-তিন বছর ব্যবসা করে বড় সাফল্যও পেয়েছেন। আর ব্যবসায় যুক্ত হওয়া আলেমদের নানাভাবে দিকনির্দেশনা দিচ্ছে ‘কওমি উদ্যোক্তা’। তারা দেশের বিভিন্ন প্রান্তে করছে উদ্যোক্তা সম্মেলন।

শনিবার (২ মার্চ) খুলনাস্থ ব্লু-অর্কিড ফুড কোর্ট মিলনায়তনে জনপ্রিয় অনলাইন উদ্যোক্তা প্লাটফর্ম কওমি উদ্দ্যোক্তার ব্যাবস্থাপনায় আয়োজিত হয় খুলনা বিভাগীয় উদ্যোক্তা সম্মেলন ও দিনব্যাপী উদ্যোক্তা কর্মশালা। এতে সভাপতিত্ব করেন কওমি উদ্যোক্তার প্রতিষ্ঠাতা মাওলানা রোকন রাইয়ান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সারাদেশের আলেমরা ব্যবসায় এগিয়ে আসছেন। এতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে কওমি উদ্যোক্তা।

কওমি উদ্যোক্তার মডারেটর মাওলানা লোকমান গাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন খুলনা মারকাজুল উলুমের নায়েবে মুহতামিম মাওলানা আব্দুল্লাহ ইয়াহইয়া, খুলনা মেট্রোপলিটন এর সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) আবুল কালাম আজাদ,
সোপান এন্টারপ্রাইজ এর প্রতিষ্ঠাতা আরিফুল ইসলাম, নিরাপদ খাদ্য অধিদপ্তর খুলনা বিভাগীয় কর্মকর্তা মোখলেসুর রহমান।

অনুষ্ঠানে লার্নিং সেশন পরিচালনা করেন সুলতান্সের চেয়ারম্যান ও খবরের কাগজের বিভাগীয় সম্পাদক মাওলানা মিরাজ রহমান, কনটেন্ট কিংয়ের চেয়ারম্যান মোহাম্মদ ইকরাম ও কওমি উদ্যোক্তার কো-ফাউন্ডার মুমিনুল ইসলাম।

দিনব্যাপী এ সম্মেলন ও কর্মশালায় উদ্যোক্তাদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয় মানি ম্যানেজমেন্ট, কন্টেন্ট রাইটিং, প্রোডাক্ট ফটোগ্রাফি, প্যাকেজিং ও ডেলিভারি-সংক্রান্ত বিভিন্ন বিষয়।

এতে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল কুদ্দুস, ইউনিয়ন এক্সপ্রেস এর চেয়ারম্যান নূরুল আমিন ইমন, কওমি উদ্যোক্তার মডারেটর ইমদাদুল হক, মুফতি আব্দুর রহিম, আব্দুল্লাহ মিয়াজীসহ সারাদেশ থেকে আগত উদ্যোক্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 + 1 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য