Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরজি সেভেন সম্মেলনে এআই নিয়ে কথা বলবেন পোপ

জি সেভেন সম্মেলনে এআই নিয়ে কথা বলবেন পোপ

ইতালিতে শুরু হয়েছে শিল্পোন্নত সাত দেশ জি সেভেনের শীর্ষ নেতাদের বার্ষিক সম্মেলন। বৃহস্পতিবার প্রথম দিনের আলোচনার মূল বিষয় ছিল ইউক্রেন। শুক্রবার অভিবাসন, আফ্রিকা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হবে।

ইন্দো-প্যাসিফিক অঞ্চল ও আর্থিক নিরাপত্তা, রাশিয়ার প্রতি চীনের সমর্থন ও চীনে শিল্পখাত নিয়েও কথা বলবেন নেতারা।ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা করায় চীনের কয়েকটি কোম্পানির বিরুদ্ধে সম্প্রতি নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

পোপ ফ্রান্সিস সম্মেলনে উপস্থিত হয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও ঝুঁকি নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।

শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান, কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুতোসহ অন্তত ১০ দেশের রাষ্ট্রপ্রধান জি সেভেনের সম্মেলনে অংশ নেবেন। এর মাধ্যমে জি সেভেন যে কোনও আলাদা ও এক্সক্লুসিভ ক্লাব নয় সেটি দেখানোর চেষ্টা করা হবে।

সম্মেলনের প্রথম দিনে জি সেভেন নেতারা ইউক্রেনকে এ বছর ৫০ বিলিয়ন ডলার ঋণ দিতে সম্মত হয়েছেন। এক্ষেত্রে রাশিয়ার জব্দ করা সম্পদকে জামানত হিসেবে ব্যবহার করা হবে। জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস এই সিদ্ধান্তকে ‘অনেক ঐতিহাসিক পদক্ষেপ’ বলে আখ্যায়িত করেছেন।

শনিবার শেষ হবে এই সম্মেলন। সূত্র: রয়টার্স, এপি, এএফপি

বিডি প্রতিদিন/একেএ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve − 7 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য