Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবররোজকার তাজা খবরইসরাইলি সামরিক বাহিনীর দুর্বলতা তুলে ধরল ব্রিটিশ সংবাদ মাধ্যম

ইসরাইলি সামরিক বাহিনীর দুর্বলতা তুলে ধরল ব্রিটিশ সংবাদ মাধ্যম

গাজায় এক বছর ধরে হামলার পাশাপাশি লেবাননেও হামলা চালাচ্ছে ইসরাইল। তবে ইরানসহ মধ্যপ্রচ্যে যদি ইসরাইল পূর্ণমাত্রায় যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে তেল আবিবের টিকে থাকাই কঠিন হবে। জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’।

তবে মধ্যপ্রাচ্যের ইয়েমেন, সিরিয়া এবং ইরাকের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধে অংশ নিলে ইসরাইলের সফলতার সম্ভাবনা কম বলে মন্তব্য করেছেন এক ইসরাইলি প্রতিরক্ষা বিশেষজ্ঞ।

লন্ডন থেকে এএফপি জানায়।

একদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, অন্যদিকে লেবাননে হিজবুল্লাহর সাথে সন্মুখ যুদ্ধে অনেক সেনা হারিয়েছে ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বা আইডিএফ। অনেক আইডিএফ সদস্য এখনো আহতাবস্থায় আছেন।

এমতাবস্থায় মধ্যপ্রাচ্যজুড়ে একযোগে হামলা চালিয়ে যাওয়ার মতো সামর্থ্য নেই ইসরাইলের। তেহরানের হামলার পর মধ্যপ্রাচ্যের বিরুদ্ধে বড় মাত্রার যুদ্ধে তেল আবিবের সামরিক শক্তি কমে গেছে বলে জানায় ব্রিটিশ গণমাধ্যম।

গাজার হামাস, লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হাউছিদের বিরুদ্ধে এতো দিন ধরে যুদ্ধ করে আসছে ইসরাইল।

এদিকে, ইসরাইলের হামলা রুখতে দশ ধরনের পূর্ব পরিকল্পনা নিয়েছে ইরান। সোমবার ইরানের রেভ্যুল্যুশনারি গার্ড কোরের উদ্ধৃতি দিয়ে ইরানি গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানায়। দশটি হামলার কয়েকটি ও যদি বাস্তবায়ন করা হয়, তাহলেও ইসরাইলের অবস্থা হবে ভয়াবহ। ইরানের হামলা ইসরাইলের হামলার চেয়ে অনেক বেশি শক্তিশালী হবে বলেও জানানে হয়। ইসরাইলে হামলা চালাতে ইরানের কাছে খুবই সহজ হবে বলে জানায় গণমাধ্যমটি।

দ্য গার্ডিয়ান আরো জানায়, ইসরাইলের সমর্থনে যে দেশই এগিয়ে আসবে তার পরিণতিও একই হবে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের দিকে ইঙ্গিত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সূত্র : বাসস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four − two =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য