Monday, June 1, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরকেউ চাইলেই এখন আর ইমামদের বহিষ্কার করতে পারবে না: ধর্ম উপদেষ্টা

কেউ চাইলেই এখন আর ইমামদের বহিষ্কার করতে পারবে না: ধর্ম উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হুসাইন বলেছেন, আমরা মসজিদ পরিচালনার জন্য নতুন নীতিমালা তৈরি করেছি। এখন কেউ চাইলেই কোনো ইমামকে বহিষ্কার করতে পারবে না। ইমাম নিয়োগেরও নীতিমালা হবে। ইমাম মোয়াজ্জিনের বেতনের জন্য ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী বেতন কাঠামো করা হবে। ইমাম ও মোয়াজ্জিনের মর্যাদা বাড়ানোর জন্য আমরা প্রতিবছর ঢাকায় আনুষ্ঠানিকভাবে ৬৪ জেলার সেরা ইমাম ও মোয়াজ্জিনকে পুরষ্কারের ব্যবস্থা করব।’

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে হবিগঞ্জের বানিয়াচং উপজেলা আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আরও বলেন, বর্তমান সরকার ৮ মাস দায়িত্ব পালনকালে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। এবার হজের খরচ প্রায় ১ লাখ টাকা কমানো হয়েছে। সেই সঙ্গে সরকারি টাকায় এখন আর কেউ হজে যেতে পারবে না।

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen + 3 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য