Monday, June 1, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরপবিত্র হজ শেষে দেশে ফিরেছেন ৪০ হাজার হাজী

পবিত্র হজ শেষে দেশে ফিরেছেন ৪০ হাজার হাজী

পবিত্র হজপালন শেষে শুক্রবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৪০ হাজার ৫২০ জন হাজী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৬ জন আর বেসরকারি ব্যবস্থাপনায় ৩৫ হাজার ৫১৪ জন রয়েছেন।

শুক্রবার (২০ ‍জুন) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস, ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।

সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে, এখন পর্যন্ত ১০৩টি ফিরতি হজ ফ্লাইটে দেশে ফেরা হাজীদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে ১৬ হাজার ২৬২ জন হাজী, সৌদি এয়ারলাইনসের ১৬ হাজার ৯৩৩ জন ও ফ্লাইনাস এয়ারলাইনসের ৭ হাজার ৩২৫ জন হাজী দেশে ফিরেছেন।

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 − 6 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য