Wednesday, September 9, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকপাকিস্তান থেকে আফগান মেডিকেল শিক্ষার্থীদের বহিষ্কার

পাকিস্তান থেকে আফগান মেডিকেল শিক্ষার্থীদের বহিষ্কার

পাকিস্তানে চিকিৎসাবিজ্ঞান বিষয়ে অধ্যয়নরত আফগান শিক্ষার্থীদের বহিষ্কারের সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছে ইসলামাবাদে অবস্থিত আফগান দূতাবাস। এ সিদ্ধান্তের কারণে দীর্ঘদিন ধরে বৈধভাবে পড়াশোনা চালিয়ে আসা এবং শিক্ষা কার্যক্রম শেষ করার কাছাকাছি থাকা শিক্ষার্থীদের শিক্ষা ও ভবিষ্যৎ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে জানিয়েছে আফগান দূতাবাস।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে আফগান দূতাবাস জানায়, পাকিস্তান মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের এই সিদ্ধান্তের কারণে বছরের পর বছর পরিশ্রমের পর পড়াশোনা শেষ করার কাছাকাছি থাকা শিক্ষার্থীদের জন্য গুরুতর পরিণতি তৈরি হতে পারে।

দূতাবাসটি পাকিস্তানের শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আফগান শিক্ষার্থীদের শিক্ষার অধিকার সুরক্ষার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে কোনো ধরনের বাধা ছাড়াই তাদের পড়াশোনা সম্পন্ন করার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে।

আফগান দূতাবাস আরও জোর দিয়ে বলেছে, শিক্ষা, বিজ্ঞান ও মানবিক সম্পর্ককে রাজনৈতিক বিরোধ থেকে আলাদা রাখা উচিত। রাজনৈতিক পরিস্থিতি ও মতবিরোধের কারণে শিক্ষাগত ও একাডেমিক সুযোগ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটিও নিশ্চিত করতে হবে।

সূত্র: আরিয়ানা নিউজ

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − 11 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য