Monday, June 22, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরকানাডায় ধর্মবিদ্বেষ নিয়ে যা বললেন ট্রুডো

কানাডায় ধর্মবিদ্বেষ নিয়ে যা বললেন ট্রুডো

কানাডায় ইসলামবিরোধী মনোভাব বা ধর্ম বিদ্বেষের কোনও স্থান নেই। ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে সব অপ-তৎপরতা। এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

মঙ্গলবার সন্ধ্যায় অন্টারিও রাজ্যের শোকসভায় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, শুধু মুসলিম নন, যেকোনও ধর্মের মানুষের জন্যই নিরাপদ হতে হবে কানাডার প্রতিটি শহর। এ জন্য কমাতে হবে সন্ত্রাসবাদ সৃষ্টি হয় এমন চিন্তাভাবনা।রবিবার শপিং মলের বাইরে পাকিস্তানি বংশোদ্ভূত একটি পরিবারের ওপর পিক-আপ তুলে দেয় আততায়ী। এতে প্রাণ হারান ওই পরিবারের ৪ সদস্য। সৌভাগ্যবশত প্রাণে বাঁচে ৯ বছরের শিশু। ঘটনাস্থল থেকে নাথানেল ভেল্টম্যান নামে ২০ বছর বয়সী হামলাকারীকে আটক করেছে পুলিশ।

জাস্টিন ট্রুডো বলেন, কানাডা সত্যিকার অর্থেই রয়েছে ইসলামভীতি; বর্ণবিদ্বেষও বিদ্যমান। কিন্তু আমাদের কমিউনিটি-সমাজ-দেশে এগুলোর কোনও জায়গা নেই। ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে অপতৎপরতা। যখনই আমাদের সন্তান বা প্রবীণদের ওপর আঘাত আসবে; সবাই মিলে আমরা সন্ত্রাসবাদ ও ধর্ম বিদ্বেষকে না বলব।

বিডি প্রতিদিন/কালাম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine + eighteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য