Thursday, June 11, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeনিবন্ধমার্বেল পাথরে পবিত্র কোরআন, গিনেস বুকে নিবন্ধের অপেক্ষায়

মার্বেল পাথরে পবিত্র কোরআন, গিনেস বুকে নিবন্ধের অপেক্ষায়

দীর্ঘ আট বছর সময় ব্যয় করে পবিত্র কোরআনের অক্ষর ৩০টি মার্বেল পাথরে খোদাই করেছেন এক সৌদি ভাস্কর। তাঁর এই অনন্য কীর্তি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড করবে, আশা প্রকাশ করেন এই শিল্পী।

চারুশিল্পের প্রতি প্রবল ভালোবাসা থেকে হাসবান বিন আহমদ আল ইনিজি ৩০টি মার্বেল পাথরে পবিত্র কোরআন খোদাইয়ের কাজ করেন। আরবি ভাষায় পাণ্ডিত্য অর্জনের পর তিনি আরবি চারুশিল্প চর্চা শুরু করেন। সৌদি আরবে অনুষ্ঠিত বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এই শিল্পী। এখন তিনি সৌদির তরুণ প্রজন্মকে চারুশিল্প শেখাতে একটি প্রতিষ্ঠান খুলতে চান।

অটোমান ক্যালিগ্রাফি ব্যবহার করে সবুজ রঙের মার্বেল পাথরে পবিত্র কোরআন খোদাই করেছেন শিল্পী আল ইনিজি। সৌদির উত্তর-পশ্চিমাঞ্চলের তাবুক এলাকায় অনেক প্রাচীন দুর্গ ও প্রাসাদ পাওয়া যায়। সেখান থেকেই তিনি শিল্পচর্চায় অনুপ্রাণিত হন। এই অঞ্চলটি পূর্ববর্তী সামুদ, আরামীয় ও নাবতীয়দের আবাসস্থল ছিল। এখানকার প্রাচীন অন্যান্য জাতি-গোষ্ঠী ও প্রত্নতাত্তিক নিদর্শন থেকে খ্রিস্টপূর্ব কয়েক শতাব্দী আগের উন্নত সভ্যতার সন্ধান পাওয়া যায়।

এসব এলাকার প্রাচীন বাসিন্দারা কাঠ ও পাথর খোদাই করে লাঙল, নৌকা ও ঘর তৈরি করেছিল। সৌদি সরকার স্থানীয় লোকজনের ভাস্কর্য এবং অন্যান্য শিল্পকলা ও কারুকাজকে বাঁচিয়ে রাখতে সহায়তা করছে বলে আল ইনিজি জানিয়েছেন।

আমারসংবাদ/ইএফ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 2 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য