Monday, April 27, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরঅংশগ্রহণমূলক তত্ত্বাবধায়ক সরকার গঠনের পরিকল্পনা তালেবানের

অংশগ্রহণমূলক তত্ত্বাবধায়ক সরকার গঠনের পরিকল্পনা তালেবানের

দীর্ঘ ২০ বছর পর রাজধানী কাবুল দখলের মাধ্যমে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তালেবান। ক্ষমতা দখলের পর ১৩ দিন চলে গেলেও এখনও পর্যন্ত সরকার গঠন করতে পারেনি বিদ্রোহী গোষ্ঠীটি।

তবে দেশটিতে এবার একটি অংশগ্রহণমূলক তত্ত্বাবধায়ক সরকার গঠনের পরিকল্পনা নিয়েছে তালেবান। এই সরকারে আফগানিস্তানের সব ধরনের নৃ-গোষ্ঠী এবং উপজাতির নেতাদের অন্তর্ভুক্ত করা হবে।

শুক্রবার একটি সূত্রের বরাত দিয়ে আল-জাজিরা টেলিভিশন চ্যানেল এই খবর দিয়েছে।
এজন্য অন্তত এক ডজন ব্যক্তির নাম বিবেচনা করা হচ্ছে। তবে এই সরকার কতদিন স্থায়ী হবে সে সম্পর্কে কিছু বলেনি সূত্রগুলো।

নাম প্রকাশ না করার শর্তে এসব সূত্র আরও জানিয়েছে, সরকার গঠন করার জন্য এবং মন্ত্রী নিয়োগ বিশেষ করে বিচার বিভাগ, অভ্যন্তরীণ নিরাপত্তা, প্রতিরক্ষা, পররাষ্ট্র, অর্থ এবং তথ্য বিষয়ক মন্ত্রী নিয়োগের ব্যাপারে শীর্ষ পর্যায়ের নেতাদের বৈঠক আহ্বান করা হয়েছে।

সূত্রগুলো জানিয়েছে, সরকারে নতুন নতুন মুখ আনার চেষ্টা করছেন তালেবান নেতারা। এরমধ্যে তাজিক এবং উজবেক জাতিগোষ্ঠীর নেতাদের সন্তানরাও থাকবেন।

বিডি প্রতিদিন/কালাম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য