Wednesday, June 3, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন নাহদার সদরদফতর বন্ধ করে দিয়েছে তিউনিসিয়ার নিরাপত্তা বাহিনী

আন নাহদার সদরদফতর বন্ধ করে দিয়েছে তিউনিসিয়ার নিরাপত্তা বাহিনী

তিউনিসিয়ার নিরাপত্তা বাহিনী দেশের ইসলামপন্থী দল আন নাহদার সদরদফতর বন্ধ করে দিয়েছে। দলটির নেতা রশিদ ঘানুসিকে গ্রেফতার করার এক দিন পর মঙ্গলবার কার্যালয়ও বন্ধ করা হলো।

দলটির অন্যতম নেতা রিয়াদ চাইবি বলেন, ‘নিরাপত্তা বাহিনীর একটি দল দলের প্রধান দফতরে প্রবেশ করে সেখানে উপস্থিত লোকজনকে চলে যেতে বলে। তারপর তারা অফিসটি বন্ধ করে দেয়।’

তিনি আরো বলেন, নিরাপত্তা বাহিনী সারা দেশে দলের অফিসগুলো বন্ধ করে দিচ্ছে, সভা করতে বাধা দিচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার থেকে সারা দেশে আন নাহদা এবং ন্যাশনাল স্যালভেশন ফ্রন্টের সব ধরনের সভা নিষিদ্ধ করেছে।

বর্তমান প্রেসিডেন্ট সাইদের অন্যতম বিরোধী হলেন ঘানুসি। ২০২১ সালে সাইদ সব ক্ষমতা নিজের হাতে নেন।

সূত্র : মিডল ইস্ট মনিটর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 − 1 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য