Saturday, June 6, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবর‘আমেরিকা ভাবতেই পারেনি এত দ্রুত তালেবান ক্ষমতা দখল করবে’

‘আমেরিকা ভাবতেই পারেনি এত দ্রুত তালেবান ক্ষমতা দখল করবে’

আফগানিস্তানের তালেবানের সাথে শান্তি আলোচনায় আমেরিকার সাবেক প্রতিনিধি জালমাই খালিলজাদ বলেছেন, ওয়াশিংটনসহ কেউ একথা ভাবতেই পারেনি যে আফগানিস্তান এত দ্রুত তালেবানের নিয়ন্ত্রণে চলে যাবে। তিনি আরো বলেছেন, আমেরিকার পৃষ্ঠপোষকতা সত্ত্বেও আফগান নিরাপত্তা বাহিনী কেন তালেবানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেনি তাও ছিল এক চরম বিস্ময়।

পলাতক আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি বৃহস্পতিবার বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে যেসব কথা বলেছেন সে ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে খালিলজাদ ব্রিটিশ সরকারের অর্থে পরিচালিত এই প্রচারণা মাধ্যমকে এসব কথা বলেন।

তাহলে তালেবানের হাতে আফগানিস্তানের দ্রুতগতির পতনে কি মার্কিন গোয়েন্দা বাহিনীগুলোর ব্যর্থতা ফুটে ওঠে না- এমন প্রশ্নের উত্তরে খালিলজাদ বিবিসিকে বলেন, ‘এই ব্যর্থতার জন্য সবার আগে আফগান প্রশাসনকে দায়ী করতে হবে। একথা কেউ ভাবতেই পারেনি যে, প্রেসিডেন্ট আশরাফ গনি পালিয়ে যাবেন।

আশরাফ গনি তার সাক্ষাৎকারে তালেবানের হাতে তার সরকারের পতনের জন্য আমেরিকাকে দায়ী করে বলেছিলেন, তার সরকারকে সম্পূর্ণ অন্ধকারে রেখে ওয়াশিংটন তালেবানের সঙ্গে শান্তি চুক্তি করেছিল। তিনি আরো বলেন, গত ১৫ আগস্ট কাবুলের পতনের দিন তিনি দেশে থাকলে তালেবান তাকে হত্যা করত বলে তিনি পালিয়ে প্রাণ বাঁচিয়েছেন।

গনির এই অভিযোগের জবাবে জালমাই খালিলজাদ বলেছেন, তার [গনির] উচিত ছিল আমেরিকার কাছে সাহায্য চাওয়া। তার সংশয় যদি সত্যি হয়ে থাকত তাহলে আমেরিকা সেভাবে ব্যবস্থা নিতে পারত। কিন্তু যে আমেরিকা তালেবানের হাতে কাবুলের পতন ঠেকাতে পারেনি সে কীভাবে আশরাফ গনির প্রাণ বাঁচাত সে বিষয়ে কোনো আলোকপাত করেননি আমেরিকার এই সিনিয়র কূটনীতিক।

সূত্র : পার্সটুডে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one + three =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য