Sunday, April 26, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআল আকসায় ইসরাইলি পুলিশের সাথে সংঘর্ষে ১৫০ ফিলিস্তিনি আহত

আল আকসায় ইসরাইলি পুলিশের সাথে সংঘর্ষে ১৫০ ফিলিস্তিনি আহত

অধিকৃত পূর্ব জেরুসালেমে আল-আকসা মসজিদ ও আশপাশের এলাকায় ইসরাইলি পুলিশের সাথে সংঘর্ষে অন্তত ১৫০ জন ফিলিস্তিনি আহত হয়েছে। এক সপ্তাহ ধরেই জেরুসালেমে ইসরাইলি ও ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে এই সংঘর্ষ হয়।

শুক্রবার আখেরি জুমা উপলক্ষে হাজার হাজার ফিলিস্তিনি মুসুল্লি আল-আকসা মসজিদে জমায়েত হয়। এ সময় অনেকে ইহুদি বসতি স্থাপনকারীদের তাদের বাড়িঘর উচ্ছেদ করার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে থাকে।

বিশেষ করে শেখ জারাহ এলাকায় ফিলিস্তিনিদের উচ্ছেদের বিরুদ্ধে তারা বেশ সোচ্চার ছিল।
ইসরাইলি সীমান্ত পুলিশ ও বাহিনী পানি কামান, কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও শক গ্রেনেড দিয়ে গত কয়েক দিন ধরে তাদের ওপর হামলা চালানো হয়েছে।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্টে জানিয়েছে, আল আকসা মসজিদ ও অন্যান্য স্থানে ইসরাইলি পুলিশের সাথে সংঘর্ষে এখন পর্যন্ত ১৬৩ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে ৮৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইসরাইলি পুলিশ তাদের ছয় অফিসারের আহত হওয়ার কথা জানিয়েছে।

সূত্র : আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 + 16 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য