Wednesday, April 22, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরইসলামিক রিলিফের এক রাতেই সাত লাখ পাউন্ড সংগ্রহ

ইসলামিক রিলিফের এক রাতেই সাত লাখ পাউন্ড সংগ্রহ

পাকিস্তানের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় এক রাতেই সাত লাখ পাউন্ড সংগ্রহ করে অনন্য নজির স্থাপন করেছে যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা। অনলাইন ক্যাম্পেইনের মাধ্যমে যৌথভাবে এ অর্থ সংগ্রহ করে যুক্তরাজ্যের ইসলামিক রিলিফ ও রিড ফাউন্ডেশন। গত ১৮ সেপ্টেম্বর এক টুইট বার্তায় এ তথ্য জানান ইসলামিক রিলিফ ইউকের সিইও তোফায়েল হোসেন।

তোফায়েল হোসেন বলেন, ‘গত রাতে ইসলামিক রিলিফ ইউকে এবং রিড ফাউন্ডেশন যৌথভাবে হ্যাশট্যাগপাকিস্তানফ্লাডসের মাধ্যমে সাত লাখ পাউন্ড সংগ্রহ করেছে।

ভিন্ন ধরনের এ আয়োজনের উদ্যোগ নেওয়ায় আবিদ আনসারি ফাউন্ডেশন ও সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। ’
অস্বাভাবিক ভারি বৃষ্টিপাতের কারণে গত জুন থেকে পাকিস্তানের উত্তর ও দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা হয়। এতে অন্তত তিন কোটি ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এনডিএমএ) জানিয়েছে, সাম্প্রতিক বন্যায় এখন পর্যন্ত ৩৪৮ শিশুসহ অন্তত এক হাজার ৫৫৯ জন নিহত হয়েছে। কিছু দিন যাবৎ বন্যাদুর্গত এলাকায় নিরাপদ পানি সরবরাহ, গ্রাম সুরক্ষা কার্যক্রম এবং ক্ষুদ্র ব্যবসা, সেনিটেশন সুবিধা ও ঘর-বাড়ি নির্মাণে স্থানীয়দের সহযোগিতায় কাজ করেছে দাতব্য প্রতিষ্ঠান ইসলামিক রিলিফ। এদিকে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য নিরাপদ শিক্ষার স্থান নিশ্চিতে অস্থায়ী শিক্ষাকেন্দ্র (টিএলসি) তৈরিতে সহযোগিতামূলক কার্যক্রম শুরু করেছে রিড ফাউন্ডেশন। এ ছাড়া ইসলামিক রিলিফ, পেনি আপিল, হিউম্যান আপিল ও হেল্পিং হ্যান্ডস ফর রিলিফ অ্যান্ড ডেভেলপমেন্টসহ বিভিন্ন আন্তর্জাতিক দাতব্য সংস্থা বন্যাদুর্গতের মধ্যে সহযোগিতা কার্যক্রমের জন্য আবেদন করেছে।

 সূত্র : অ্যাবাউট ইসলাম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × three =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য