বইঃ কিতাবুত তাওহীদ।
মূলঃ মুহাম্মাদ ইবন আব্দুল ওয়াহাব রহিমাহুল্লাহ।
অনুবাদঃ আবদুল্লাহ শাহেদ আল মাদানী, মুশফিকুর রহমান ও আবদুল্লাহ আল মামুন।
প্রকাশনায়ঃ মাকতাবাতুস সুন্নাহ।প্রকাশকালঃ জানুয়ারি ২০২১(৩য় সংস্করণ)।
নির্ধারিত মূল্যঃ ২০০টাকা।
সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের সত্যবাদী, বিশ্বস্ত নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর পরিবার এবং সকল সাথীগণের উপর। অতঃপর এটি তাওহীদ বিষয়ক একটি কিতাব। মুসলিম কুরআন সুন্নাহ ও সালফে- সালেহীনের সঠিক পথের ওপর নির্ভরশীল বিশুদ্ধ আক্বীদার অস্ত্রে সজ্জিত হয়ে দৃঢ়পদ না হলে ঐ সকল ভ্রষ্টতার স্রোতে পতিত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।
বিষয়বস্তুঃ শাইখ মুহাম্মাদ বিন আব্দুল ওয়াহহাব রহিমাহুল্লহ’ এর সংক্ষিপ্ত জীবনী, কিতাবুত তাওহীদে আলেমদের অবদান, কিতাবুত তাওহীদের বুৎপত্তি গত অর্থ মূল লেখক যা বুঝিয়েছেন, তাওহীদের মর্যাদা এবং তাওহীদ যে সমস্ত গুনাহ মিটিয়ে দেয়, যে ব্যক্তি তাওহীদের দাবি পূরণ করবে সে বিনা হিসেবে জান্নাতে যাবে, শিরক হতে ভয়ভীতি সম্পর্কে, লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্যদানের প্রতি আহ্বান, তাওহীদ এবং লা ইলাহা ইল্লাল্লাহ’র সাক্ষ্য দানের ব্যাখ্যা, রোগব্যাধি ও বিপদ আপদ দূর করা বা প্রতিরোধের উদ্দেশ্যে আংটি, তাগা, সুতা ইত্যাদী ব্যবহার করা শির্ক।
ঝাড়ফুঁক ও তাবিজ কবজ সম্পর্কে, আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে পশু জবাই করার বিধান, আল্লাহ ব্যতীত অন্যের উদ্দেশ্যে আশ্রয় চাওয়া বা মানত করা বা অন্যের নিকট দোয়া করা শির্ক, শাফায়েত, সৎ লোক ও তাদের কবর কেন্দ্রিক বাড়াবাড়ি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক তাওহীদ সংরক্ষণ ও শিরকের পথ রুদ্ধ করণ, যাদু ও তার প্রকারভেদ, গণক এবং তাদের অনুরূপ লোকদের বর্ণনা, জ্যোতির্বিদ্যা সম্পর্কে শরীয়তের বিধান, ভালোবাসার ক্ষেত্রে আল্লাহকে ব্যতীত অন্যদেরকে আল্লাহর সমকক্ষ বানানো, আল্লাহকে ভয়ের প্রকারভেদ, আল্লাহর পাকড়াও থেকে নিজেকে নিরাপদ মনে করা এবং আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া উচিত নয়।
তাকদীরের উপর ধৈর্য ধারণ করা ঈমানের অঙ্গ, রিয়া সম্পর্কে শরীয়তের বিধান, যে ব্যক্তি আল্লাহর হালাল কিছু জিনিস হারাম এবং হারামকে হালাল করার ব্যাপারে আলেম ও তাদের নেতাদের আনুগত্য করল সে মূলত তাদেরকে রব হিসেবে গ্রহণ করল, আল্লাহ তায়ালার নাযিলকৃত বিধান পরিত্যাগ করে অন্যের ফায়সালা গ্রহণ করার বিধান, আল্লাহর আসমা ওয়া সিফাত অর্থাৎ নাম ও গুণাবলী এর কতককে অস্বীকার করবে তার বিধান কি, জেনে-বুঝে আল্লাহর নিয়ামত অস্বীকার করার পরিণাম এবং নিয়ামতের সাথে অন্য কাউকে শরীক করার বিধান, আল্লাহর নামে কসম করে সন্তুষ্ট না থাকার পরিনাম, আল্লাহ এবং আপনি যা চেয়েছেন এ কথা বলার বিধান যে ব্যক্তি যমানাকে গালি দেয় তার বিধান।
আল্লাহর নামসমূহের প্রতি সম্মান প্রদর্শন করা এবং সেজন্য নাম পরিবর্তন করা, আল্লাহ কোরআন কিংবা রাসুল সম্পর্কিত কোন বিষয় নিয়ে উপহাস করা, আল্লাহ ছাড়া অন্যের বান্দা বলা হারাম, আল্লাহ তাআলার রয়েছে সুন্দর নামসমূহ, আল্লাহর উপর শান্তি বর্ষিত হোক বলার বিধান, হে আল্লাহ তুমি চাইলে আমাকে মাফ করো এভাবে দোয়া করা প্রসঙ্গে, আল্লাহর নাম দিয়ে সাহায্য চাইলে ভিখুকে বঞ্চিত করা যাবে না, আল্লাহর চেহারা দিয়ে একমাত্র জান্নাত ব্যতীত কিছু প্রার্থনা করা যায়না, বাক্যের মধ্যে যদি ব্যবহার সংক্রান্ত আলোচনা, বাতাসকে গালি দেয়া নিষেধ, আল্লাহ তায়ালার প্রতি মন্দ ধারণা করা কাফের ও মুনাফিকদের অভ্যাস, তাকদীর অস্বীকারকারীদের সম্পর্কে, ছবি অংকন কারীদের ব্যাপারে, বেশি বেশি কসম করা সম্পর্কে, আল্লাহ ও তাঁর রাসূলের জিম্মার ব্যাপারে, আল্লাহর ইচ্ছাধীন বিষয়ে কসম করার ব্যাপারে যা বর্ণিত হয়েছে, আল্লাহ তায়ালাকে সৃষ্টির কাছে সুপারিশ বানানো যাবেনা, নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক তাওহীদ সংরক্ষণ ও শির্কের মূলোৎপাটন, আল্লাহ তালার বড়ত্ব ও উচ্চমর্যাদার বর্ণনা।
পর্যালোচনাঃ প্রথম কথা হল বইটি পূর্বের সংস্করণ থেকে কলেবর একটু বৃদ্ধি করা হয়েছে। এতে বেশ কিছু অস্পষ্ট বিষয়ে সমাধান দেয়া হয়েছে যেমন আল্লাহ তায়ালার সিফাত সম্পর্কে স্বচ্ছ ধারণা দেয়ার চেষ্টা করা হয়েছে। তাবিজ-কবজ সম্পর্কে কয়েকটি মত পরিস্কার ভাবে উল্লেখ করা হয়েছে। এছাড়া পূর্ব সংস্করনের সাথে বাকি সবই মিল রয়েছে। যেমনঃ শায়খ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব এর জীবনী, আল্লাহর আইন বাস্তবায়নে তার কর্মসূচি, তার ওপর আরোপিত অভিযোগ ও সেগুলোর খন্ডন এবং তাঁর দা’ওয়াতী মূলনীতি। পাঠকের সুবিধার্থে অস্পষ্ট বিষয়গুলোতে শায়খ মুহাম্মদ বিন আব্দুল ওহাবের নাতি শাইখ আব্দুর রহমানের কিতাব ‘কুররাতু উয়ূনিল মুওয়াহহিদীন’, শাইখ ইবনু উষায়মীনের ‘আল ক্বওলুল মুফিদ আলা কিতাবিত তাওহীদ’, শাইখ আব্দুর রহমান আল আক্বলের ‘গয়াতুল মুরীদ শারহু কিতাবুত তাওহীদ’ এই তিনটি কিতাব থেকে প্রয়োজনীয় ব্যাখ্যা ও টীকা গ্রহণ করা হয়েছে। আর প্রত্যেক অধ্যায়ের শেষে সেই অধ্যায়ের শিক্ষা পাঠকদের জন্য অল্প কথায় তুলে ধরা হয়েছে।
