Tuesday, April 28, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআফগানিস্তানে বিদেশী বাহিনীর ঘাঁটিগুলোর নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে তালেবান

আফগানিস্তানে বিদেশী বাহিনীর ঘাঁটিগুলোর নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে তালেবান

আফগানিস্তানের তালেবান সরকার দেশটিতে মার্কিন নেতৃত্বাধীন বিদেশী বাহিনীর ঘাঁটিগুলো নিয়ন্ত্রণ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ঘাঁটিগুলোকে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে রূপান্তর করার জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়।

আনাদোলু অ্যাজেন্সি এই খবর জানিয়েছি।

দেশটির অর্থনৈতিক বিষয়ক উপ-প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার আখুন্দ অর্থনৈতিক কমিশনের সাথে বৈঠকের সময় এই সিদ্ধান্ত নেন।

রোববার শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় একের পর এক টুইট বার্তায় এই খবর জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, ‘ধারবাহিক আলোচনার পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে যে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় ধীরে ধীরে বিদেশী বাহিনীর ওই সামরিক ঘাঁটিগুলোর নিয়ন্ত্রণ নিবে, যাতে সেগুলো বিশেষ অর্থনৈতিক অঞ্চলে রূপান্তর করা যায়।’

মন্ত্রণালয় আরো জানায়, ‘এছাড়াও সিদ্ধান্ত হয়েছে যে রেলওয়ে কর্তৃপক্ষ এবং জ্বালানি ও পানি সম্পদ মন্ত্রণালয়ের নেতৃত্বে দুটি পৃথক কমিটি প্রকল্পগুলো চিহ্নিত করবে এবং ফলাফল অর্থনৈতিক কমিশনে জমা দেবে।’

সূত্র : মিডল ইস্ট মনিটর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

thirteen + nineteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য