Thursday, April 16, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরড. জাকির নায়েকের বিরুদ্ধে রেড নোটিশের আবেদন ফের খারিজ করল ইন্টারপোল

ড. জাকির নায়েকের বিরুদ্ধে রেড নোটিশের আবেদন ফের খারিজ করল ইন্টারপোল

জনপ্রিয় ইসলামিক স্কলার ও বক্তা ড. জাকির নায়েকের বিরুদ্ধে ভারত রেড নোটিশ জারির যে অনুরোধ করেছিল, তৃতীয়বারের মতো তা খারিজ করে দিয়েছে ইন্টারপোল। জানা যায়, ‘আর্থিক দুর্নীতি এবং ঘৃণ্য মন্তব্য’র জেরে রেড নোটিশ জারির অনুরোধ করে ভারত। তবে এই অনুরোধ খারিজ করেছে আন্তর্জাতিক পুলিশি সংস্থাটি।

ইন্টারপোল সূত্র জানায়, ধর্মীয় শিক্ষা দিয়ে অর্থ রোজগার করা এবং তা অপ্রাসঙ্গিক জায়গায় খরচ করাকে আর্থিক দুর্নীতি বলা যায় না- এমন সিদ্ধান্তে পৌঁছেছে ইন্টারপোল। তাই জাকির নায়কের বিরুদ্ধে রেড নোটিশ জারির অনুরোধ খারিজ করা হয়েছে।

এমনকি এনআইএ (ভারতের সন্ত্রাসবিরোধী জাতীয় তদন্ত সংস্থা) যে তথ্যপ্রমাণ পেশ করেছিল ইন্টারপোলে, তাও আমলে নেওয়া হয়নি। বলা হয়েছে, ধর্মীয় বক্তব্য রাখার জন্য আর্থিক দান নেওয়াকে অপরাধ বলে গণ্য করা যায় না।

সংস্থাটির জেনারেল সেক্রেটারিয়েট গত ৫ ফেব্রুয়ারি এনআইএ’র সমস্ত নথি খতিয়ে দেখে। এরপর ইন্টারপোল সম্প্রতি জানায়, জাকির নায়েককে ইন্টারপোলের নোটিশ জারি করার মতো কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না।

ড. জাকির নায়েকের আইনজীবী এস হরি হারাণ জানান, ইন্টারপোল যে সিদ্ধান্ত নিয়েছে তার কপি তিনি হাতে পেয়েছেন। এই বিষয়ে অবশ্য এনআইএ’র মুখপাত্র কোনো প্রতিক্রিয়া জানাননি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − 5 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য