Wednesday, May 27, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরপৃথিবীর নীল ফুসফুস বিপন্নতার দিকে এগিয়ে যাচ্ছে

পৃথিবীর নীল ফুসফুস বিপন্নতার দিকে এগিয়ে যাচ্ছে

সমুদ্র হলো পৃথিবীনামক গ্রহের ফুসফুস। অন্তত পরিবেশবিজ্ঞানীরা তেমনই বলে চলেছেন। কিন্তু লাগাতার দূষণ ও মানুষের আরো নানা নেতিবাচক কাজকর্মের ফলে প্রতিনিয়ত সমুদ্র-অঞ্চল আরো বেশি বিপন্নতার দিকে এগিয়ে যাচ্ছে।

আর এ ব্যাপারটাকে এড়িয়ে যেতেই সমুদ্রদিবসের ডাক। আজ ৮ জুন ওয়ার্ল্ড ওশনস ডে পালিত হয়।
জাতিসঙ্ঘ উল্লেখ করছে, সমুদ্র বায়োস্ফিয়ারের বিশেষ অংশ, খাদ্য ওযুধের বিশ্বস্ত উৎস। সমুদ্রে এ বিশ্ব জীববৈচিত্রের অনেক ফ্লোরা ও ফনা নির্ভরশীল। সমুদ্র কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে তাদেরও ক্ষতি হবে। যা প্রকারান্তরে ক্ষতি করবে এ বিশ্বপ্রকৃতির।

অথচ প্লাস্টিক, আবর্জনা বা তেল পড়ে নিয়মিত দূষিত হচ্ছে সমুদ্রপানি। এ সমুদ্রকে নবরূপে না পেলে টিকবে না মানবসভ্যতা। এবারে তাই ওশন ডে-এর থিম হলো ’রিভাইটালাইজেশন, কালেক্টিভ অ্যাকশন ফর দ্য ওশন’।

১৯৯২ সালে ওশনস ইনস্টিটিউট অফ কানাডা প্রথম পরিবেশ ও উন্নয়ন সংক্রান্ত আর্থ সামিটে গ্লোবাল ওশন ডে উদযাপনের প্রস্তাব দেয়। এর ১৬ বছর পরে জাতিসঙ্ঘ এ সংক্রান্ত একটি প্রস্তাব পাশ করে এবং ৮ জুন দিনটিকে সমুদ্রদিবস হিসেবে নির্দিষ্ট করে।

সূত্র : জি২৪

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 − 1 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য