Tuesday, June 2, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরপ্রতি মাসে ওমরাহ করছেন ৩০ লাখ মুসল্লি

প্রতি মাসে ওমরাহ করছেন ৩০ লাখ মুসল্লি

বর্তমানে প্রতিদিন এক লাখ, মাসে ৩০ লাখ মুসল্লি ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন। তবে করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে ওমরাহ পালন করছেন তাঁরা। শুধু টিকা নেওয়া মুসল্লিরা পবিত্র মসজিদুল হারামে নামাজ, ওমরাহ পালন ও পরিদর্শন করতে পাচ্ছেন। সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়। মুসল্লিদের সংখ্যা বাড়ায় পবিত্র দুই মসজিদের পরিচালনা পরিষদ মসজিদুল হারাম প্রাঙ্গণে জীবাণুমুক্তকরণ, স্যানিটেশন স্বাস্থ্যবিধির কার্যক্রম বাস্তবায়ন করেছে। এ ছাড়া সতর্কতামূলক সব ধরনের সুরক্ষামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।

করোনা সংক্রমণ রোধে দীর্ঘ ১৮ মাস বিদেশি ওমরাহ যাত্রীদের আগমন সাময়িক স্থগিত থাকে। এরপর গত ১৫ আগস্ট থেকে শুধু টিকা নেওয়া বিদেশি মুসল্লিদের সৌদি আগমন শুরু হয়। তখন থেকে প্রতিদিন ৬০ হাজার মুসল্লি ওমরাহ পালন করেন। এরপর তা বাড়িয়ে ৭০ হাজার করা হয়।

জুমার খুতবা বিশ্বের মুসলিমদের কাছে পৌঁছে দিতে পবিত্র দুই মসজিদের পরিচালনা প্রতিষ্ঠান দ্য জেনারেল প্রেসিডেন্সি বিভাগের তত্ত্বাবধানে অনুবাদ কার্যক্রম শুরু করেছে। আরবি ভাষাসহ ইংরেজি, ফরাসি, উর্দু, ফার্সি ও মালাই পাঁচটি ভাষায় এর অনুবাদ শোনা যায়। এ ছাড়া হজ ও ওমরাহযাত্রীদের ১০টি ভাষায় সেবা দেওয়া হয়।

সূত্র : আল আরাবিয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty + 17 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য