Tuesday, May 26, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরবন্যার্তদের সহযোগিতায় পাকিস্তানে মুফতি মেনক

বন্যার্তদের সহযোগিতায় পাকিস্তানে মুফতি মেনক

পাকিস্তানে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে দেশটিতে এসেছেন বিশ্বখ্যাত জিম্বাবুয়ান ইসলামিক স্কলার মুফতি মেনক।

মঙ্গলবার দেশটির সংবাদবাদমাধ্যম ডেইলি জং এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।

একইসাথে মুফতি মেনকও সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ারের মাধ্যমে তার পাকিস্তানে আসার বিষয়টি অবহিত করেছেন।

এখন তিনি পাকিস্তানের সিন্ধে অবস্থান করছেন। এই সফরে তিনি বন্যার্তদের জন্য তহবিল গঠন করবেন এবং বন্যার্তদের স্বেচ্ছাসেবা দেবেন।

মুফতি মেনকের পরিচয়?


ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক, যিনি মুফতি মেনক নামে অধিক পরিচিত। তিনি হলেন একজন মুসলিম শিক্ষাবিদ, ইসলাম প্রচারক ও বক্তা। তিনি বর্তমানে জিম্বাবুয়ের প্রধান মুফতি। ২০১৩-২০১৪ এবং ২০১৭ সালে তিনি জর্ডানের ইসলামী চিন্তাধারার জন্য রাজকীয় আল-বায়ত ইনস্টিটিউট দ্বারা বিশ্বের ৫০০ সর্বাধিক প্রভাবশালী মুসলিমদের মধ্যে একজন হিসেবে ঘোষিত হন। তিনি ১৯৭৫ সালে জিম্বাবুয়ের হারারেতে জন্মগ্রহণ করেন। মুফতি মেনক মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন।

সূত্র : ডেইলি জং ও উইকিপিডিয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 + 2 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য