Saturday, May 30, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরবয়কট, নেতানিয়াহুর ভাষণ শুনবেন না ৪ মার্কিন সিনেটর

বয়কট, নেতানিয়াহুর ভাষণ শুনবেন না ৪ মার্কিন সিনেটর

মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে আগামী ২৪ জুলাই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণ দেয়ার কথা রয়েছে। মার্কিন সিনেটর এলিজাবেথ ওয়ারেনসহ ৪ জন সেই ভাষণ বয়কটের ঘোষণা দিয়েছেন।

ফিলিস্তিনের গাজায় মানবিক বিপর্যয়ের জন্য নেতানিয়াহুকে দায়ী করেন তারা।এলিজাবেথ ওয়ারেন সাংবাদিকদের বলেন, একটি দ্বি-রাষ্ট্রীয় সমাধানের জন্য মার্কিন নীতিকে আমি সমর্থন করি না, যা ইসরায়েল ও ফিলিস্তিনিদের তাদের নিজস্ব জাতিকে আত্মনিয়ন্ত্রণ করতে এবং মর্যাদার সঙ্গে বাঁচতে দেয় না। 

ওয়ারেনের সঙ্গে সিনেটর বার্নি স্যান্ডার্স, রো খান্না এবং জিম ক্লাইবার্ন নেতানিয়াহুর ভাষণ বয়কটের ঘোষণা দিয়েছেন।

একটি বিবৃতিতে স্যান্ডার্স বলেছেন, ‘এটা আমাদের দেশের জন্য খুবই দুঃখের দিন। উভয় দলের নেতারা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একটি যৌথ সভায় ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন’।

তিনি বলেছেন, বেনিয়ামিন নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী। তাকে কংগ্রেসের যৌথ সভায় ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো উচিত নয়। আমি অবশ্যই এতে যোগ দেব না।


বিডি প্রতিদিন/নাজমুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × 4 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য