Thursday, July 23, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরবিচার বিভাগের ওপরই ভরসা রাখছেন ইমরান খান

বিচার বিভাগের ওপরই ভরসা রাখছেন ইমরান খান

পাকিস্তানের গণতন্ত্র সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে আছে বলে মন্তব্য করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন, বিচার বিভাগই আমাদের একমাত্র ভরসা।

ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ইমরান খান এ কথা বলেন। খবর ডনের।

এ সময় তিনি আরো বলেন, ‘জোট সরকার নির্বাচন নিয়ে ভীত। নির্বাচন হলে তারা নিশ্চিহ্ন হওয়ার আশঙ্কা আছে।’

নির্বাচনে হলে নিজ দলের বিজয় নিয়েও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পিটিআই নেতা বলেন, ‘সুতরাং তারা সিদ্ধান্ত নিয়েছে, আমি যদি জেলে থাকি বা আমাকে যদি হত্যা করা হয় তবেই তারা নির্বাচন করবে। আমার ওপর দুইবার হামলা চালানোর চেষ্টা করা হয়েছে। আমার বাড়িতেও অভিযান চালানো হয়েছে।’

বিক্ষোভকারীদের সহিংসতার বিষয়ে জানতে চাইলে ইমরান ‘সব ধরনের সহিংসতার’ নিন্দা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − 6 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য