Saturday, June 6, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরবেনাপোল বন্দর দিয়ে ২ দিনে ভারতে গেল ১১৮ টন ইলিশ

বেনাপোল বন্দর দিয়ে ২ দিনে ভারতে গেল ১১৮ টন ইলিশ

বেনাপোল বন্দর দিয়ে সরকারের বিশেষ অনুমতির তিন হাজার ৯৫০ টন ইলিশের মধ্যে গত দু’দিনে ১১৭ টন ৯০০ কেজি ইলিশ ভারতে রফতানি হয়েছে।

পূজার আগে পদ্মার ইলিশ পেয়ে ভারতীয়রা খুশি হলেও রফতানিতে দেশে ইলিশের সঙ্কট দেখিয়ে দাম বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। বর্তমানে দেশীয় বাজারে কেজিতে ইলিশের দাম বেড়েছে ৬০০ টাকা পর্যন্ত।

বাণিজ্য সংশ্লিষ্টরা জানান, ২০ অক্টোবর শুরু হচ্ছে পূজা উৎসব। আর এ পূজা উৎসবে পশ্চিম বাংলার মানুষের কাছে অত্যন্ত প্রিয় এপারের পদ্মার ইলিশ। সারা বছর ধরে তারা অপেক্ষায় থাকে পূজার সময় বাংলাদেশ থেকে ইলিশ আসবে, আর তারা অতিথিদের আপ্যায়নে ইলিশ তুলে দেবেন প্লেটে।

তবে ইলিশ আহরণ কমে যাওয়ায় সরকার ২০১২ সাল থেকে দেশের বাইরে ইলিশ রফতানি বন্ধ করে। এতে ছয় বছর ধরে ইলিশ ছাড়ায় পূজা পার করে পশ্চিম বাংলার মানুষ। অবশেষে ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য আর দীর্ঘ দিনের বন্ধুত্বের ধারাবাহিকতায় সরকার ২০১৯ সাল থেকে পূজার উপলক্ষে আবারো নির্দিষ্ট হারে ইলিশ রফতানি করে আসছে।

এ বছর পূজায় তিন হাজার ৯৫০ টন ইলিশ রফতানির অনুমতিতে গত দু’দিনে ১১৭ টন ইলিশ রফতানি হয়েছে।

এদিকে, ইলিশ রফতানিতে সঙ্কটের দোহায় দিয়ে এক সপ্তাহের ব্যবধানে যশোরের বাজারে কেজিতে ইলিশের দাম বেড়েছে ৬০০ টাকা। এতে পছন্দের এ মাছটি কিনতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন দেশের সাধারণ ক্রেতারা।

বড় বাজারের ক্রেতা রফিকুল হাসান ইলিশ কিনতে না পেরে ক্ষোভ প্রকাশ করে জানান, এ বছর এখনো ইলিশ কিনতে পারেননি। ভেবেছিলেন সন্তানদের শখ মেটাতে ছোট একটা কিনবেন, কিন্তু বাজারে এসে দেখেন দাম দ্বিগুণ বেড়েছে। এতে আর ইলিশ কেনা হয়নি তার।

বাজারের ইলিশ বিক্রেতা মাহমুদ জানান, ভারতে ইলিশ রফতানির কারণে সঙ্কট বেড়েছে। বেশি দামে কিনতে হওয়ায় বিক্রি করতে হচ্ছে বেশি দামে। বর্তমানে এক কেজি ওজনের ইলিশ দুই হাজার টাকা ও ৫০০ গ্রামের ইলিশের দাম ১২০০ টাকায় বিক্রি হচ্ছে।

ভারতীয় ইলিশ আমদানিকারকেরা বলেন, দুই দেশের সুসর্ম্পকের কারণে এবারো পূজার আগে বাংলাদেশী ইলিশ পেয়েছি। এতে আমরা অনেক খুশি। পূজায় অতিথিদের আপ্যায়ন করতে পারব।

বেনাপোল মৎস্য অফিসের ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার মাহবুবুর রহমান জানান, বৃহস্পতিবার থেকে সরকারের বিশেষ অনুমতির ইলিশ রফতানি শুরু হয়েছে। গত দুই দিনে (রোববার ও সোমবার) ১১৭ টন ৯০০ কেজি ইলিশ ভারতে গেছে। বাকি ইলিশ আগামী ৩০ অক্টেবরের মধ্যে রফতানি শেষ করবে দেশের ইলিশ ৭৯টি রফতানিকারক প্রতিষ্ঠান। সূত্র : ইউএনবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − 8 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য