Tuesday, April 28, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসংকট ঘনীভূত, পাকিস্তানে মিলছে না আটা

সংকট ঘনীভূত, পাকিস্তানে মিলছে না আটা

মূল্যস্ফীতির কারণে পাকিস্তানে নিত্যপণ্যের দাম আকাশ ছুঁয়েছে। এমন অবস্থায় মিলছে না প্রধান খাদ্যদ্রব্য আটাও। এ নিয়ে দেশটির খাইবার পাখতুনখোয়া অঞ্চলের সোয়াবিতে বিক্ষোভ হয়েছে।

মূল্যস্ফীতি, চাঁদাবাজি, ডাকাতির ঘটনা, লোডশেডিং এবং গ্যাস স্টেশন বন্ধের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন তারা। এমন অবস্থার জন্য সাবেক পিটিআই সরকার ও বর্তমান সরকারকে দায়ী করেছেন তারা।

সম্প্রতি পাকিস্তানের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, একদল যুবক মোটর সাইকেলে একটি পণ্যবাহী ট্রাককে তাড়া করেছেন। ওই ট্রাকে গম ছিল।

ন্যাশনাল ইক্যুয়ালিটি পার্টি জেকেজিবিএল-এর চেয়ারম্যান প্রোফেসর সজ্জাদ রাজা ভিডিওটি টুইট করে লিখেছেন, এটা কোনও মোটর সাইকেলের মিছিল নয়। পাকিস্তানের মানুষ গম বহনকারী একটি ট্রাককে তাড়া করেছেন। এক বস্তা গমের দানার জন্য।

ভিডিওটিতে আরও দেখা যাচ্ছে ট্রাকটি থামতেই ঝাঁপিয়ে পড়েন বাইক আরোহীরা। তাদের হাতে টাকা। এক দম্পতি এক বস্তা গম যোগাড় করতে পারেন ঠিকই। কিন্তু সঙ্গে সঙ্গে তাকে ঘিরে ধরেন বাকিরা।

খবরে বলা হয়েছে, পাকিস্তানের বিভিন্ন অংশে গমের তীব্র অভাব দেখা দিয়েছে। বালোচিস্তান, সিন্ধ এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশে গমের দাম গত কয়েক সপ্তাহ ধরে আকাশছোঁয়া। পাকিস্তানি মুদ্রায় এক বস্তা আটা বিক্রি হয়েছে ৩০০০ পাক রুপিতে।

পিডিএস/এমএইউ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × three =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য