Monday, April 27, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসৌদি আরবে মহানবী (সা.)-এর হিজরত নিয়ে প্রদর্শনী

সৌদি আরবে মহানবী (সা.)-এর হিজরত নিয়ে প্রদর্শনী

হিজরি নববর্ষ উপলক্ষে সৌদি আরবে মহানবী মুহাম্মদ (সা.)-এর হিজরত নিয়ে একটি আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হয়েছে। শনিবার (৩১ জুলাই) দেশটির জাহরান এলাকার কিং আবদুল আজিজ সেন্টার ফর ওয়ার্ল্ড কালচারে (ইথরা) ‘হিজরত : মহানবীর পদরেখা’ শীর্ষক প্রদর্শনী শুরু হয়। প্রদর্শনীর উদ্বোধন করেন সৌদির পূর্বাঞ্চলীয় গভর্নর প্রিন্স সাউদ বিন নায়েফ। এ সময় উপস্থিত ছিলেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ইসলামী শিল্পকলা ও ইতিহাস বিশেষজ্ঞ এবং গবেষক-চিন্তাবিদরা।

আগামী ৯ মাস এ প্রদর্শনী চলবে। এ সময়ে সৌদি আরবের রিয়াদ, জেদ্দা, মদিনাসহ বিশ্বের বিভিন্ন শহরে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ইসলামের ইতিহাসে মহানবী মুহাম্মদ (সা.)-এর হিজরতের ঘটনা ছিল খুবই তাৎপর্যপূর্ণ। ৬২২ খ্রিস্টাব্দে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। এ ঘটনা বদলে দেয় বিশ্বের ইতিহাস। সমসাময়িক পদ্ধতিতে মহানবীর জীবনী সম্পর্কে সবার মধ্যে সচেতনতা তৈরি করাই এ প্রদর্শনীর প্রধান লক্ষ্য।


কিং আবদুল আজিজ সেন্টার ফর ওয়ার্ল্ড কালচার (ইথরা) পরিচালক আবদুল্লাহ আল রশিদ বলেন, ‘মহানবীর পদরেখায় হিজরত’ শীর্ষক প্রদর্শনীটি সমসাময়িক শৈলীতে একটি ব্যতিক্রমী উদ্যোগ। এ ধরনের প্রদর্শনী আগে কখনো হয়নি। এটি কোনো সাধারণ প্রদর্শনী নয়, বরং তা আন্তর্জাতিক ভ্রাম্যমাণ প্রদর্শনী। এতে রয়েছে পুরাকীর্তি ও সংগ্রহযোগ্য সামগ্রীর সমাহার। এখানে রয়েছে স্থানীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ডিজাইন করা ১৪টি ইন্টারেক্টিভ পয়েন্ট, একটি ডকুমেন্টারি ফিল্ম। এ ছাড়া রয়েছে একটি বই, যা হিজরতের গল্প শোনাবে।

আল-রশিদ বলেন, সেন্টারের তত্ত্বাবধানে তিন বছর ধরে ৭০ জনের বেশি গবেষক ও শিল্পীর সহায়তায় এই প্রদর্শনীর প্রস্তুতি ও নকশা করা হয়েছে, যেন তা শুধু প্রথাগত প্রদর্শনী না হয়ে আন্তর্জাতিক মানের হয়।

সূত্র : আরব নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen − 12 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য